ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়া ২২৭ ভারতীয়র মধ্যে ৫১ জন নিহত

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬,

১৭ ভাদ্র ১৪৩৩

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬,

১৭ ভাদ্র ১৪৩৩

Radio Today News

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়া ২২৭ ভারতীয়র মধ্যে ৫১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৪, ১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:১৪, ১ সেপ্টেম্বর ২০২৬

Google News
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়া ২২৭ ভারতীয়র মধ্যে ৫১ জন নিহত

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে রুশ সশস্ত্র বাহিনীতে এ পর্যন্ত যোগ দিয়েছেন ২২৭ জন ভারতীয়, তার মধ্যে ৫১ জন মারা গেছেন। সোমবার (৩১ আগস্ট) ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যারা এখনও যুদ্ধে রয়েছেন তাদের মুক্তি ও দেশে ফিরিয়ে আনার জন্য মস্কোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি।

এনডিটিভির খবরে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কিরগিজস্তান সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ ব্রিফিংয়ে রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের বিষয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মিশ্রী বলেন, এই বিষয়টি ভারত ও রাশিয়ার মধ্যে বিভিন্ন স্তরে একাধিকবার আলোচনা হয়েছে।

রুশ সেনাবাহিনীতে যোগ দেয়া ভারতীয়দের সংখ্যা সম্পর্কে সর্বশেষ তথ্য জানাতে গিয়ে মিশ্রী বলেন, ‘সর্বশেষ গণনা অনুযায়ী, আমাদের কাছে ২২৭ জন ভারতীয় নাগরিকের রুশ সেনাবাহিনীতে যোগ দেয়ার তথ্য রয়েছে। এর মধ্যে ১৩৯ জন নাগরিক সেনাবাহিনী থেকে অব্যাহতি পেয়েছেন এবং দুর্ভাগ্যবশত আমাদের কাছে এ পর্যন্ত ৫১ জনের মৃত্যুর খবরও রয়েছে।’

ভারতের পররাষ্ট্র সচিব আরও বলেন, ‘মস্কোতে অবস্থিত আমাদের দূতাবাস এই ভারতীয় নাগরিকদের মুক্তি এবং দেশে ফিরিয়ে আনার বিষয়ে পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং আমরা রুশ পক্ষের সাথে আলোচনা করছি যাতে অবশিষ্ট মামলাগুলো যত তাড়াতাড়ি সম্ভব নিষ্পত্তি করা হয়। আমরা এই ব্যক্তিদের যত দ্রুত সম্ভব তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে চাই।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের