দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে দিনাজপুরের কারণ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত এ মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি মন্দিরের প্রদীপ আরতী করেন। পরে তিনি ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন টেরাকোটার মন্দিরটি ঘুরে দেখেন।
এর আগে তিনি মন্দিরে এলাকা পৌঁছালে আদিবাসীরা নাচ এবং পুষ্প অর্পণের মাধ্যমে তাকে স্বাগত জানান।
প্রসঙ্গত, উত্তরাঞ্চলের ৫ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে সোমবার (৩১ আগস্ট) দেশের একমাত্র চতুর্দেশীয় তেতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত।
এ সময় তিনি বাংলাদেশ-ভারত সীমান্তের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ ঘুরে উপভোগ করেন। স্মৃতি ধরে রাখতে নিজের মুঠোফোনে ছবি তুলতেও দেখা যায় তাকে। এ সময় তার সঙ্গে স্ত্রী ডিয়ান ডাও ও মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।
এর আগে রোববার বিকেলে তিনি তেঁতুলিয়ায় আসেন পরে তিনি তেঁতুলিয়ার ঐতিহাসিক জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শন করেন ও সেখানে রাতযাপন করেন। এছাড়া আগামী মঙ্গলবার সকালে তিনি উপজেলার মহানন্দ নদী পরিদর্শক করেন৷
রেডিওটুডে নিউজ/আনাম

