সরকারের সামনে এখনও কিছু চ্যালেঞ্জ আছে: প্রধানমন্ত্রী

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬,

১৭ ভাদ্র ১৪৩৩

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬,

১৭ ভাদ্র ১৪৩৩

Radio Today News

সরকারের সামনে এখনও কিছু চ্যালেঞ্জ আছে: প্রধানমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২১, ১ সেপ্টেম্বর ২০২৬

Google News
সরকারের সামনে এখনও কিছু চ্যালেঞ্জ আছে: প্রধানমন্ত্রী

কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব, তবে সরকারের সামনে এখনও কিছু চ্যালেঞ্জ আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সেক্রেটারি আন্দা ফিলিপের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎকালে একথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার গণতন্ত্রের প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’

সাক্ষাতে নারী তরুণদের ক্ষমতায়ন নিয়ে আলোচনা হয়।

এসময় প্রধানমন্ত্রী ফ্যাসিবাদী আমলে বিএনপি নেতাকর্মীদের গুম, খুন ও হয়রানির বিষয়গুলো তুলে ধরেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আন্দা ফিলিপ।

প্রধানমন্ত্রীর নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ গণতন্ত্রের জন্য শক্তিশালী বলে জানান আইপিইউ সেক্রেটারি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের