মেয়ের পড়ার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে মা

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬,

১৭ ভাদ্র ১৪৩৩

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬,

১৭ ভাদ্র ১৪৩৩

Radio Today News

মেয়ের পড়ার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে মা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৬, ১ সেপ্টেম্বর ২০২৬

Google News
মেয়ের পড়ার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে মা

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে অংশ নিয়ে সবাইকে চমকে দিয়েছেন ভারতের মহারাষ্ট্রের ৪৭ বছর বয়সী রমাবাই রণবীর। তরুণ প্রতিযোগীদের পেছনে ফেলে ম্যারাথনে প্রথম হয়েছেন তিনি। পুরস্কার হিসেবে পাওয়া ৩ হাজার রুপি মেয়ের পড়াশোনার পেছনে খরচ করার সিদ্ধান্ত নিয়েছেন এই মা।

মহারাষ্ট্রের বিড জেলার আম্বাজোগাইয়ের বাসিন্দা রমাবাই ‘অমৃত দৌড়’ নামের এই ম্যারাথনে অংশ নেন। ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থার খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের অমৃত মহোৎসব উপলক্ষে আয়োজন করা হয় প্রতিযোগিতাটি।

আম্বাজোগাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ চৌক থেকে শুরু হয়ে ভাগ্যনগর চৌকে গিয়ে শেষ হয় ম্যারাথন। এতে স্থানীয় অনেক তরুণ-তরুণী অংশ নেন।

রমাবাইও প্রতিযোগিতায় অংশ নিতে সাধারণ শাড়ি ও চপ্পল পরে হাজির হয়েছিলেন। তবে দৌড় শুরুর পরই পরিস্থিতি বদলে যায়। দৌড়ানোর সময় বারবার চপ্পল খুলে যাওয়ায় একপর্যায়ে তা হাতে তুলে নেন তিনি। এরপর খালি পায়েই দৌড়াতে শুরু করেন।

পাথুরে ও রুক্ষ রাস্তায় খালি পায়ে দৌড়ানো সহজ ছিল না। কিন্তু তাতে দমে যাননি রমাবাই। একের পর এক তরুণ প্রতিযোগীকে পেছনে ফেলে এগিয়ে যেতে থাকেন তিনি। শেষ পর্যন্ত সবার আগে ফিনিশিং লাইনে পৌঁছে জয় নিশ্চিত করেন।

রমাবাইয়ের এমন জয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত দর্শক ও আয়োজকেরা। মেয়ের পড়াশোনার খরচ জোগাতে তার এই প্রচেষ্টা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ম্যারাথনে প্রথম হয়ে পাওয়া ৩ হাজার রুপি মেয়ের শিক্ষার পেছনে ব্যয় করবেন বলে জানিয়েছেন রমাবাই। তার এই জয় শুধু একটি দৌড় প্রতিযোগিতার সাফল্য নয়; সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে একজন মায়ের দৃঢ়তা, পরিশ্রম ও আত্মত্যাগেরও অনন্য দৃষ্টান্ত।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের