১ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছে চীন-আসিয়ান বাণিজ্য

বুধবার,

০২ সেপ্টেম্বর ২০২৬,

১৮ ভাদ্র ১৪৩৩

বুধবার,

০২ সেপ্টেম্বর ২০২৬,

১৮ ভাদ্র ১৪৩৩

Radio Today News

১ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছে চীন-আসিয়ান বাণিজ্য

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:১৯, ২ সেপ্টেম্বর ২০২৬

Google News
১ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছে চীন-আসিয়ান বাণিজ্য

চীন-আসিয়ানের বাণিজ্য গত বছর ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করার পর ২০২৬ সালেও তার দ্রুত সম্প্রসারণের ধারা বজায় রেখেছে। চীনের বাণিজ্য উপমন্ত্রী ইয়ান তোং মঙ্গলবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে বাণিজ্য উপমন্ত্রী বলেন, ’২০২৫ সালে চীন ও আসিয়ানের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের সীমা অতিক্রম করে ১ দশমিক শূন্য ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ বেশি। এর মাধ্যমে চীন টানা ১৭ বছরের জন্য আসিয়ানের সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার হিসেবে নিজের অবস্থান বজায় রাখল, অন্যদিকে আসিয়ানও টানা ৬ বছরের মতো চীনের বৃহত্তম বাণিজ্য অংশীদার হয়ে রয়েছে।’

চলতি  বছরের প্রথম সাত মাসে চীন ও আসিয়ানের মোট বাণিজ্যের পরিমাণ পৌঁছেছে ৭৪৪ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৭ শতাংশ বেশি। ফলে চীনের সার্বিক বৈদেশিক বাণিজ্যে আসিয়ান ব্লকের অবদান বেড়ে ২১ দশমিক ৮ শতাংশে উন্নীত হয়েছে।

চলতি বছর চীন-আসিয়ান ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার পঞ্চম বার্ষিক উদযাপিত হচ্ছে। আসন্ন ২৩তম সিএ এক্সপো এবং ২৩তম সিএ বিআইএস প্রদর্শনী দুটি দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী নাননিংয়ে আগামী ১৭ থেকে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের