ভারতসহ কোনো প্রতিবেশীকে বাংলাদেশ হেয় করে না: চিফ হুইপ

বুধবার,

০২ সেপ্টেম্বর ২০২৬,

১৮ ভাদ্র ১৪৩৩

বুধবার,

০২ সেপ্টেম্বর ২০২৬,

১৮ ভাদ্র ১৪৩৩

Radio Today News

ভারতসহ কোনো প্রতিবেশীকে বাংলাদেশ হেয় করে না: চিফ হুইপ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩৪, ২ সেপ্টেম্বর ২০২৬

Google News
ভারতসহ কোনো প্রতিবেশীকে বাংলাদেশ হেয় করে না: চিফ হুইপ

ভারত আমাদের প্রতিবেশী, তাই কোনো প্রতিবেশীকে বাংলাদেশ হেয় করে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বুধবার দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এসময় দু’দেশের মধ্যে সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক মর্যাদার ভিত্তিতে বজায় রাখা হবে।’

চিফ হুইফ বলেন, ‘ভারত বাংলাদেশের কল্যাণ চাইলে যারা এদেশের গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংস করেছে তাদের জায়গা দেবে না।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তিনি বলেন, ‘নির্দিষ্ট সময়ের শর্ত জুড়ে দিয়ে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালে সেটা ভালো নয়।’

এসময় দু’দেশের মধ্যে সম্পর্ক নিয়ে চিফ হুইপ বলেন, ‘ভারত-বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক মর্যাদার ভিত্তিতে বজায় রাখা হবে।’

নুরুল ইসলাম মনি বলেন, ‘গত ১৬-১৭ বছর যারা দেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছে, গুম-খুন করেছে এমন অনেকেই ভারতে পালিয়ে গেছে। ভারতের কাছে প্রত্যাশা করব কোন অপরাধীকে তারা যেনো আশ্রয়-প্রশ্রয় না দেয়।’ 

এসময় ভারত বাংলাদেশের কল্যাণ চাইলে যারা এদেশের গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংস করেছে তাদের জায়গা দেবে না বলেও উল্লেখ করেন তিনি। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের