দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

বুধবার,

০২ সেপ্টেম্বর ২০২৬,

১৮ ভাদ্র ১৪৩৩

বুধবার,

০২ সেপ্টেম্বর ২০২৬,

১৮ ভাদ্র ১৪৩৩

Radio Today News

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:২৪, ২ সেপ্টেম্বর ২০২৬

Google News
দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে চার সদস্যের একটি কমিটিও করেছে দুদক। বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বিশেষ টিমটির নেতৃত্বে রয়েছেন দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালাম বলে জানা গেছে।

অভিযোগ সংশ্লিষ্ট অন্যরা হলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন ও উপসচিব মো. মাসুম আহমেদ।

আসিফ মাহমুদ সজীব ভূইয়ার বিরুদ্ধে বেআইনি কাজ হাসিলে ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিং সম্পর্কিত অভিযোগ রয়েছে দুদকে।

দুদক সূত্র জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রযেছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে বেআইরি কাজ হাসিলে ঘুষ গ্রহণ ও মানিলন্ডারিং সম্পর্কিত অভিযোগ। এছাড়া বিদেশে অর্থপাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেনের অভিযোগও করা হয়েছে। একইসঙ্গে চাঁদাবাজির অভিযোগ, স্বজনপ্রীতি ও আঞ্চলিক প্রভাব নিয়েও দুদকে  ভুক্তভোগীরা অভিযোগ করেছেন বলে জানা গেছে। 

সূত্র জানায়, সাবেক ক্রীড়া উপদেষ্টা হওয়ার সুবাদে ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের মতো অভিযোগও আছে তার বিরুদ্ধে। পাশাপাশি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন অবৈধ সুবিধা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের