দাবানলের মধ্যে বৃষ্টির জন্য প্রার্থনায় জাকার্তার শত শত মানুষ

বৃহস্পতিবার,

০৩ সেপ্টেম্বর ২০২৬,

১৯ ভাদ্র ১৪৩৩

বৃহস্পতিবার,

০৩ সেপ্টেম্বর ২০২৬,

১৯ ভাদ্র ১৪৩৩

Radio Today News

দাবানলের মধ্যে বৃষ্টির জন্য প্রার্থনায় জাকার্তার শত শত মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০১, ৩ সেপ্টেম্বর ২০২৬

Google News
দাবানলের মধ্যে বৃষ্টির জন্য প্রার্থনায় জাকার্তার শত শত মানুষ

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ইসতিসকার নামাজে, অর্থাৎ বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনায় অংশ নিয়েছেন শত শত মানুষ।

খরার সময়ে বৃষ্টির জন্য প্রার্থনা করতে মুসলিমরা এই বিশেষ নামাজ আদায় করেন।

মূলত, দেশটিতে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। কিছু দাবানল আবার কয়েক সপ্তাহ ধরে জ্বলছে।

শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়ে দেশটির হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।

দাবানলের কারণে সৃষ্ট বিষাক্ত ধোঁয়াশার কবলে পড়েছেন সুমাত্রা এবং বোর্নিও দ্বীপের ইন্দোনেশীয় অংশ কালিমান্তানের লাখ লাখ মানুষ।

এই ধোঁয়াশা প্রতিবেশী মালয়েশিয়া এবং আরও উত্তরে ফিলিপাইনেও ছড়িয়ে পড়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের