চীনের শীর্ষস্থানীয় প্রকৌশল প্রতিষ্ঠান চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের (সিএমইসি) উদ্যোগে বাংলাদেশে প্রথমবার বাস্তবায়িত হতে যাচ্ছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প। পরিবেশবান্ধব এই যুগান্তকারী প্রকল্পের অর্থায়নে ব্যাংক অব চায়নাসহ কয়েকটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার চীনে আয়োজিত ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ দু’দেশের সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকল্পটি চালু হলে বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ ২০২৮ সালের আগস্টে জাতীয় গ্রিডে যোগ হবে। এতে প্রতিদিন তিন হাজার টন বর্জ্য ব্যবহার করা হবে।
সংশ্লিষ্টদের মতে, এই প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে। যত্রতত্র বর্জ্য ফেলার প্রবণতা হ্রাসের পাশাপাশি বিপুল গৃহস্থালি ও শহুরে বর্জ্য থেকে পরিবেশবান্ধব উপায়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
এতে একদিকে যেমন নগরীর ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার একটি অংশ পূরণ হবে, অন্যদিকে পরিবেশ দূষণ উল্লেখযোগ্য কমে আসবে। সূত্র: সিএমজি বাংলা
রেডিওটুডে নিউজ/আনাম

