সেপ্টেম্বরের প্রথম দিকে চীন ও সিঙ্গাপুরের নৌবাহিনী কুয়াংতুং প্রদেশের জানচিয়াংয়ের নিকটবর্তী সমুদ্র ও আকাশসীমায় ‘সমুদ্র সহযোগিতা-২০২৬’ যৌথ মহড়া পরিচালনা করবে।
এ মহড়ায় বাস্তব গোলাবর্ষণ, সমুদ্রে পুনঃসরবরাহ, যৌথ অনুসন্ধান ও উদ্ধার অভিযানসহ বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এর লক্ষ্য হলো উভয় পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা আরও জোরদার করা, কার্যকর সহযোগিতা বাড়ানো এবং অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার যৌথ সক্ষমতা বৃদ্ধি করা। সূত্র: সিএমজি
রেডিওটুডে নিউজ/আনাম

