নেপালে ভয়াবহ ভূমিধসের পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে আবহাওয়া সংক্রান্ত সহায়তা দিয়ে যাচ্ছে চীন। বুধবার চীনের আবহাওয়া প্রশাসনের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
চীন-নেপাল সীমান্তের জিরং-রাসওয়া সীমান্ত ক্রসিংয়ে ভয়াবহ ভূমিধসের পর থেকেই নেপালকে আবহাওয়া পর্যবেক্ষণ, পূর্বাভাস, আগাম সতর্কবার্তা এবং দুর্যোগের সম্ভাব্য প্রভাব সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করছে চীনের আবহাওয়া কর্তৃপক্ষ।
চীনের আবহাওয়া প্রশাসনের মুখপাত্র ওয়াং ইয়াওয়েই জানান, দুর্যোগের পরপরই নেপালের আবহাওয়া বিভাগের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আবহাওয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
তিনি বলেন, নেপালের চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে কার্যকরভাবে সহায়তা করতে চীনের আবহাওয়া কর্তৃপক্ষ নিয়মিতভাবে প্রয়োজনীয় তথ্য ও পূর্বাভাস সরবরাহ করছে।
ওয়াং ইয়াওয়েই আরও বলেন, নেপালের জরুরি সাড়া কার্যক্রম ও দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা দিতে চীন সমন্বিত আবহাওয়াসেবা আরও জোরদার করবে। পাশাপাশি নেপালের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতাও বাড়ানো হবে। সূত্র: সিএমজি বাংলা
রেডিওটুডে নিউজ/আনাম

