দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রাথমিক তারিখ নির্ধারণ

বৃহস্পতিবার,

০৩ সেপ্টেম্বর ২০২৬,

১৯ ভাদ্র ১৪৩৩

বৃহস্পতিবার,

০৩ সেপ্টেম্বর ২০২৬,

১৯ ভাদ্র ১৪৩৩

Radio Today News

দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রাথমিক তারিখ নির্ধারণ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৭, ৩ সেপ্টেম্বর ২০২৬

Google News
দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রাথমিক তারিখ নির্ধারণ

আগামী জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, ৮ থেকে ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্ব আয়োজনের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সা’দপন্থি মুরব্বিদের সঙ্গে আজ বৈঠক হয়েছে। এর আগে জুবায়েরপন্থিদের সঙ্গেও বৈঠক হয়েছে।’

বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে দুই পক্ষই তাদের প্রস্তাব দিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সবার সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সরকার।’

সাদপন্থিদের প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, ‘জানুয়ারি মাসে জুবায়েরপন্থিদের দুই পর্ব শেষ হওয়ার পর তারা একটি যৌক্তিক সময় গ্যাপ দিয়ে রমজানের আগে এক পর্বে ইজতেমা করতে চায়। অথবা চলতি নভেম্বরের শেষ দিকে আগে ইজতেমা করতে চায়।’

এসময় তিনি বলেন, ‘জুবায়েরপন্থিদের প্রস্তাব সাদপন্থিরা যেন অন্য কোথাও ইজতেমা করে, তবে সাদপন্থিরা এতে একমত নন।’

মাওলানা সাদের দেশে আসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইজতেমা উপলক্ষে মাওলানা সাদের দেশে আসার বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের নীতিমালা ও ভিসা ক্লিয়ারেন্সের ওপর নির্ভর করছে।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলেন, ‘আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। ২০২৫ সালের তুলনায় অপরাধের চিত্র অনেক ভালো। ছিনতাইয়ের প্রবণতা কমেছে।’

পুলিশের ভেতরে যারা সরকারকে অসহযোগিতা করছে তাদের শনাক্ত করতে অভ্যন্তরীণ গোয়েন্দা নজরদারি চালু আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আরও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা হবে বলেও জানান তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের