চীনের হুয়াংইয়ান দ্বীপ ও এর আশপাশের এলাকায় যুদ্ধ প্রস্তুতি টহল পরিচালনা করেছে চীনা গণমুক্তি ফৌজ-পিএলএ’র দক্ষিণাঞ্চলীয় থিয়েটার কমান্ডের নৌ ও বিমান ইউনিট।
বুধবার চীনের দক্ষিণের থিয়েটার কমান্ড বিবৃতিতে জানায়, হুয়াংইয়ান দ্বীপের আঞ্চলিক জলসীমা ও আকাশসীমা এবং আশপাশের এলাকায় এ টহল পরিচালনা করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, এ দ্বীপ চীনের অবিচ্ছেদ্য ভূখণ্ডের অংশ। আগস্ট থেকে সংশ্লিষ্ট এলাকাগুলোতে যুদ্ধ প্রস্তুতি টহল আরও জোরদার করেছেন থিয়েটার কমান্ডের সেনারা।
টহলের মাধ্যমে সংশ্লিষ্ট সমুদ্রাঞ্চল ও আকাশসীমার ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করা এবং উসকানিমূলক কর্মকাণ্ডের শক্ত জবাব দেওয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
দক্ষিণাঞ্চলীয় কমান্ড আরও বলেছে, চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বাহিনী দৃঢ়ভাবে কাজ করবে এবং দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দৃঢ় ভূমিকা রাখবে। সূত্র: সিএমজি বাংলা
রেডিওটুডে নিউজ/আনাম

