ঢাকা বোর্ডের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

শুক্রবার,

০৪ সেপ্টেম্বর ২০২৬,

২০ ভাদ্র ১৪৩৩

শুক্রবার,

০৪ সেপ্টেম্বর ২০২৬,

২০ ভাদ্র ১৪৩৩

Radio Today News

ঢাকা বোর্ডের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৯, ৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২২:৩৯, ৩ সেপ্টেম্বর ২০২৬

Google News
ঢাকা বোর্ডের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে EIIN নম্বরের সঙ্গে মিল রেখে দেওয়া নির্ধারিত সিমকার্ড ছাড়া বোর্ডের সঙ্গে যোগাযোগ বা বোর্ড-সংক্রান্ত কোনো কাজে OTP দেওয়া যাবে না।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের আওতাধীন যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের EIIN নম্বরের সঙ্গে মিল রেখে সিমকার্ড দেওয়া হয়েছে, সেসব সিমকার্ড ছাড়া বোর্ডের সঙ্গে যোগাযোগ করা যাবে না। একই সঙ্গে বোর্ড-সংক্রান্ত যেকোনো কাজে অন্য কোনো নম্বরে OTP দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সিমকার্ড সচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠান এখনো তাদের EIIN নম্বরের সঙ্গে মিল রেখে নির্ধারিত সিমকার্ড সংগ্রহ করেনি, তাদের দ্রুত সিমকার্ড সংগ্রহ করতে হবে।

বোর্ড-সংক্রান্ত বিভিন্ন অনলাইন কার্যক্রমে OTP গুরুত্বপূর্ণ হওয়ায় নির্ধারিত সিমকার্ড সচল রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে কর্তৃপক্ষ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের