ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে চীনের কর্মপরিকল্পনা ঘোষণা

শনিবার,

০৫ সেপ্টেম্বর ২০২৬,

২১ ভাদ্র ১৪৩৩

শনিবার,

০৫ সেপ্টেম্বর ২০২৬,

২১ ভাদ্র ১৪৩৩

Radio Today News

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে চীনের কর্মপরিকল্পনা ঘোষণা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২২, ৫ সেপ্টেম্বর ২০২৬

Google News
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে চীনের কর্মপরিকল্পনা ঘোষণা

২০২৬-২০৩০ মেয়াদে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) টেকসই ও গুণগত উন্নয়ন নিশ্চিতে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করেছে চীন। শিল্প ও তথ্যপ্রযুক্তিসহ ১০টি সরকারি বিভাগের যৌথ উদ্যোগে প্রণীত এই পরিকল্পনাটির লক্ষ্য হলো মানসম্মত প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরি করা।

পরিকল্পনা অনুযায়ী প্রধান লক্ষ্যসমূহ হলো- ২০৩০ সালের মধ্যে প্রধান এসএমইগুলোর মাথাপিছু অপারেটিং আয় পাঁচ বছরে প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি, প্রধান শিল্পভিত্তিক এসএমইগুলোর অভ্যন্তরীণ গবেষণা  এবং উন্নয়ন খাতে ব্যয়ের গড় বার্ষিক প্রবৃদ্ধি ৮ শতাংশেরও বেশি রাখার লক্ষ্য।

এ ছাড়া চীন ও বিদেশি এসএমইগুলোর মধ্যকার সহযোগিতা জোনের সংখ্যা বাড়িয়ে ৫০টিতে উন্নীত করা হবে।

চীনের অর্থনৈতিক ভিত্তিদৃঢ় করতে এসএমই খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশটির প্রায় ৭০ শতাংশ প্রযুক্তিগত উদ্ভাবন, ৬০ শতাংশ জিডিপি এবং ৮০ শতাংশ শহুরে কর্মসংস্থান এই খাতের ওপর নির্ভরশীল।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের