মিসরের এয়ার শো-তে অংশ নেবে চীনের বিমানবাহিনী

মঙ্গলবার,

০৮ সেপ্টেম্বর ২০২৬,

২৩ ভাদ্র ১৪৩৩

মঙ্গলবার,

০৮ সেপ্টেম্বর ২০২৬,

২৩ ভাদ্র ১৪৩৩

Radio Today News

মিসরের এয়ার শো-তে অংশ নেবে চীনের বিমানবাহিনী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:১৯, ৭ সেপ্টেম্বর ২০২৬

Google News
মিসরের এয়ার শো-তে অংশ নেবে চীনের বিমানবাহিনী

মিসরে অনুষ্ঠেয় আন্তর্জাতিক এয়ার শো-তে অংশ নিতে যাচ্ছে চীনের বিমানবাহিনী। আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর এল আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরে এই এয়ার শো অনুষ্ঠিত হবে। 

চীনের গণমুক্তি ফৌজ জানিয়েছে, এ আয়োজনে চীনের বিমানবাহিনী একাধিক সামরিক বিমান পাঠাবে। এর মধ্যে থাকবে যুদ্ধবিমান, আকাশপথে আগাম সতর্কতা ও নজরদারি বিমান, জ্বালানি সরবরাহকারী বিমান এবং হেলিকপ্টার।

এটি হবে দ্বিতীয় এল আলামেইন আন্তর্জাতিক এয়ার শো। ২০২৪ সালে প্রথমবার এই আয়োজন অনুষ্ঠিত হয়েছিল। সেবারও চীনের সামরিক বিমান এতে অংশ নেয়। চীনের জে-১০ যুদ্ধবিমান ও দেশীয় প্রযুক্তিতে তৈরি বড় পরিবহন বিমান ওয়াই-২০ সেখানে আকাশে প্রদর্শনী করে।

চীন ও মিসরের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তি উপলক্ষে এ বছর দুই দেশের মধ্যে বিভিন্ন ধরনের বিনিময় কর্মসূচি চলছে।

এরই অংশ হিসেবে গত মাসে মিসরে চীন ও মিসরের বিমানবাহিনী যৌথ মহড়ায় অংশ নেয়। ‘ইগলস অব সিভিলাইজেশন-২০২৬’ নামে ওই যৌথ মহড়ার মাধ্যমে দুই দেশের বিমানবাহিনীর মধ্যে সহযোগিতা আরও জোরদার হয়েছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের