পালাউয়ের অপপ্রচার সফল হবে না: চীন

শনিবার,

০৫ সেপ্টেম্বর ২০২৬,

২১ ভাদ্র ১৪৩৩

শনিবার,

০৫ সেপ্টেম্বর ২০২৬,

২১ ভাদ্র ১৪৩৩

Radio Today News

পালাউয়ের অপপ্রচার সফল হবে না: চীন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০৪, ৫ সেপ্টেম্বর ২০২৬

Google News
পালাউয়ের অপপ্রচার সফল হবে না: চীন

সম্প্রতি চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় অপপ্রচার চালিয়ে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের (পিআইএফ) অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান প্রভাবিত করার পালাউয়ের অপচেষ্টা সফল হবে না বলে সতর্ক করেছে চীন। বৃহস্পতিবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন।

মুখপাত্র বলেন,  ‘এই পরীক্ষার বিষয়ে চীন এর আগেই একাধিকবার নিজের অবস্থান স্পষ্ট করেছে। কিন্তু দ্বীপরাষ্ট্র পালাউ বারবার বিষয়টি উত্থাপন করে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান প্রভাবিত করার অসৎ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তাদের এই উদ্দেশ্য সফল হবে না।"

শান্তিপূর্ণ উন্নয়নের প্রতি দেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘চীন সবসময় শান্তিপূর্ণ উন্নয়নে বিশ্বাস করে এবং আমাদের জাতীয় প্রতিরক্ষা নীতিটি মূলত প্রতিরক্ষামূলক। আমরা কখনো সামরিক প্রসারে লিপ্ত হইনি। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখতে এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে কাজ করতে চীন সবসময় প্রস্তুত রয়েছে।’
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের