ভানুয়াতু পৌঁছেছে পঞ্চম চীনা মেডিকেল টিম

সোমবার,

০৭ সেপ্টেম্বর ২০২৬,

২২ ভাদ্র ১৪৩৩

সোমবার,

০৭ সেপ্টেম্বর ২০২৬,

২২ ভাদ্র ১৪৩৩

Radio Today News

ভানুয়াতু পৌঁছেছে পঞ্চম চীনা মেডিকেল টিম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৭, ৬ সেপ্টেম্বর ২০২৬

Google News
ভানুয়াতু পৌঁছেছে পঞ্চম চীনা মেডিকেল টিম

ভানুয়াতুর স্বাস্থ্যসেবায় সহযোগিতা দিতে পঞ্চম চীনা মেডিকেল টিম শনিবার দেশটির রাজধানী পোর্ট ভিলায় পৌঁছেছে। ১১ সদস্যের দলটি শুক্রবার বেইজিং থেকে যাত্রা শুরু করে।

এবারের মেডিকেল টিমে প্রথমবারের মতো রেডিওলজি ও নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞের পাশাপাশি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন। ভানুয়াতুতে এক বছর দায়িত্ব পালনের সময় তারা ভানুয়াতু-চীন মেডিকেল সেন্টারের উন্নয়ন এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেবেন।

দলের অন্যতম প্রধান লক্ষ্য হলো ল্যাপারোস্কোপিক সার্জারি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা এবং ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাব্যবস্থার (টিসিএম) বিভিন্ন উদ্যোগ আরও এগিয়ে নেওয়া। 

এর আগে চার দফায় ভানুয়াতুতে পাঠানো চীনা মেডিকেল টিমগুলো সার্জারি, অভ্যন্তরীণ চিকিৎসা, ইউরোলজি, ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা, অ্যানেসথেশিওলজি ও দন্ত চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে সেবা দিয়েছে।

এসব উদ্যোগের মাধ্যমে ভানুয়াতুর স্বাস্থ্যসেবা ব্যবস্থার একাধিক ঘাটতি পূরণে অবদান রেখেছে চীনা মেডিকেল দলগুলো। 
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের