যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্তে নিহত ৫

সোমবার,

০৭ সেপ্টেম্বর ২০২৬,

২৩ ভাদ্র ১৪৩৩

সোমবার,

০৭ সেপ্টেম্বর ২০২৬,

২৩ ভাদ্র ১৪৩৩

Radio Today News

যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্তে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৪, ৭ সেপ্টেম্বর ২০২৬

Google News
যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্তে নিহত ৫

যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজনের একটি কার্গো বিমান দুর্ঘটনার মুখে পড়েছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং এটি একাধিক যানবাহনে ধাক্কা দেয়। এতে আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর বিমানবন্দরের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

মিয়ামি-ডেড ফায়ার চিফ রে জাদাল্লাহ রোববার এক সংবাদ সম্মেলনে জানান, ইস্টার্ন ডেলাইটিং সময় দুপুর ২টার অল্প আগে প্রাইম এয়ারের ‘৭৫৯৮’ নম্বর ফ্লাইটটি রানওয়ে অতিক্রম করে মাটিতে থাকা একাধিক যানবাহনের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর দুটিতে আটকে পড়া ব্যক্তি এবং বিমানের ভেতর আটকে থাকা পাইলট ও কো-পাইলটকে উদ্ধারে ৬০টির বেশি উদ্ধারকারী ইউনিট এবং ২০০ জন কর্মী কাজ শুরু করেন। এভিয়েশন ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ জানায় যে বিমানটি পুয়ের্তো রিকোর সান জুয়ান থেকে এসেছিল এবং এটি যখন রানওয়ে অতিক্রম করে তখন এর গতি ছিল ১১২ নট বা ঘণ্টায় ২০৭ কিলোমিটার।

প্লেনটি ছিল ৩২ বছর পুরনো একটি বোয়িং ৭৬৭-৩০০ ফ্রেটার যা ‘২১ এয়ার’ নামের একটি কার্গো এয়ারলাইন অ্যামাজনের পক্ষ থেকে পরিচালনা করছিল। অ্যামাজনের মুখপাত্র কেলি ন্যান্টেল এবং ২১ এয়ার কর্তৃপক্ষ শোক প্রকাশ করে স্থানীয় প্রশাসন ও তদন্তকারীদের সঙ্গে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) সভাপতি জেনিফার হোমেনডির নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে। বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এবং ২১ এয়ার উভয়ই এই সরকারি তদন্তে সহায়তা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে টেক্সাসের ট্রিনিটি বে-তে অ্যামাজন প্রাইম এয়ারের একটি একই মডেলের বোয়িং ৭৬৭-৩০০ বিমান ভেঙে পড়ে চালকদলের তিন সদস্যের মৃত্যু হয়েছিল।

 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের