হরমুজ প্রণালির দক্ষিণ রুট অতিক্রম করার সময় অন্তত তিনটি তেলের ট্যাংকার এবং একটি এলএনজিবাহী জাহাজ রেভল্যুশনারি গার্ড সতর্ক করার পর নিজেদের পথ পরিবর্তন করেছে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।
অন্যদিকে, ইউএস সেন্ট্রাল কমান্ড(সেন্টকম) জানিয়েছে, অবরোধ শুরু হওয়ার পর থেকে রোববার পর্যন্ত মার্কিন বাহিনী ৯২টি বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তন করে দিয়েছে। তিনটি জাহাজ অকার্যকর করেছে এবং দুটি জাহাজ জব্দ করেছে।
সাম্প্রতিক দিনগুলোতে পারস্য উপসাগরে তেল ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজে ইরান এবং যুক্তরাষ্ট্রের হামলা তীব্র আকার ধারণ করেছে।
শনিবার তিনটি ইরানি ট্যাংকারে হামলার ঘোষণা দেয় সেন্টকম। তাদের তথ্য অনুযায়ী, এর মধ্যে একটি কয়েক ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ পানিতে তলিয়ে যায়।
একটি বিমানবাহী রণতরী ও মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার জবাবে সেন্টকম এই ইরানি ট্যাংকারগুলোতে হামলা চালায়। ইরানের ওই হামলা সফল হয়নি বলে দাবি জানিয়েছে সেন্টকম।
রেডিওটুডে নিউজ/আনাম

