আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: আপনি আজ কোনও মানসিক চাপের সম্মুখীন হলেও শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। একজন প্রতিবেশী আজ আপনার কাছ থেকে ঋণ চাইতে পারেন। তাঁকে অর্থ ধার দেওয়ার আগে অবশ্যই সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। নাহলে, আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। বন্ধুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জীবনে আপনাকে সংযত হতে হবে। আপনি আজ অবসর সময়ে কোনও সৃজনশীল কাজ করার পরিকল্পনা করতে পারেন। কোনও গুরুত্বপূর্ণ পরিকল্পনা করার আগে অবশ্যই অর্ধাঙ্গিনীর সঙ্গে আলোচনা করুন।
বৃষ রাশি: একজন পুরনো বন্ধুর সঙ্গে আজ আপনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন হতে পারে। এই রাশির কিছু ব্যবসায়ী আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে তাঁদের অবশ্যই লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। ভবিষ্যৎ সম্ভাবনার কথা মাথায় রেখে আপনি কিছু নতুন যোগাযোগ তৈরি করতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনি আজ অবসর সময়ে কোনও খেলাধুলায় ব্যস্ত থাকতে পারেন অথবা জিমে যেতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
মিথুন রাশি: আপনি আজ কোনও দুশ্চিন্তার সম্মুখীন হলেও আপনার রসিক আত্মীয়-স্বজন মন ভালো করে দেবেন। এমন আত্মীয় থাকার কারণে আপনি নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন। আপনার একটি মূল্যবান জিনিস আজ ছিনতাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায়। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। অতিরিক্ত অর্থ উপার্জনের লক্ষ্যে ভালো সুযোগগুলি সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ আপনার বিচক্ষণতার মাধ্যমে লাভবান হবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
কর্কট রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আজ আপনি নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করে ফেলতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। কর্ম ক্ষেত্রে আপনার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিত্যনতুন প্রযুক্তির অবলম্বন করুন। আপনি আজ অবসর সময়ে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করতে পারেন। এর ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন হতে পারে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
সিংহ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া-দাওয়ার বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে এবং মদ্যপান থেকে বিরত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। মনে রাখবেন, খেলাধুলা নিঃসন্দেহে ভালো। তবে, খেলাধুলার প্রতি অত্যধিক সময় অতিবাহিত করবেন না। ভালোবাসার মানুষের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কন্যা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আজ আপনি একটি কাজে আপনার ভাই অথবা বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন। যাঁরা আপনাকে অহেতুক উত্যক্ত করেন তাঁদেরকে উপেক্ষা করুন। ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাবার পরিকল্পনা আজ বিঘ্নিত হতে পারে। যার ফলে আপনি হতাশ হতে পারেন। কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হতে পারে। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
তুলা রাশি: আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী মনোভাবকে কাজে লাগান। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আজ প্রত্যেকটি কাজে নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করে ফেলার চেষ্টা করুন। এর ফলে আপনি নিজের জন্য কিছুটা অবসর সময় পেতে পারেন। বাবা-মায়ের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
বৃশ্চিক রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। বন্ধুদের সঙ্গে আজ আপনি একটি খেলাধুলার পরিকল্পনা করতে পারেন। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা থাকলেও আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ লাভবান হবেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে করুন। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কোনও বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্ধাঙ্গিনীর সঙ্গে আপনার মনমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে।
ধনু রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার ক্রোধ নিয়ন্ত্রণ রাখুন এবং প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করুন। এর ফলে আপনি লাভবান হবেন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করে আপনার ব্যক্তিত্বকে মূল্যায়ন করার চেষ্টা করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মকর রাশি: এই রাশির যাঁরা দুগ্ধ শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের আজ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও ভ্রমণের মাধ্যমে আপনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়বেন। আপনার উদ্বেগহীন মনোভাব আজ বাবা-মায়ের চিন্তা বাড়াতে পারে। তাই, অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করুন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনার বিচক্ষণতাকে কাজে লাগান। অর্ধাঙ্গিনীর সঙ্গে আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে।
কুম্ভ রাশি: আপনি আজ খেলাধুলায় অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হবে। নিজের কোনও সিদ্ধান্ত অন্যের ওপর জোর করে চাপিয়ে দেবেন না। প্রতিটি কাজ অবশ্যই ধৈর্য সহকারে করুন। আজ আপনি আপনার নিষ্ঠা এবং আন্তরিকতার জন্য অনেকের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। নিজের জন্য অবশ্যই কিছুটা সময় বের করুন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
মীন রাশি: আপনি কোনও দীর্ঘমেয়াদী অসুস্থতার সম্মুখীন হলে অবশ্যই আত্মবিশ্বাস বজায় রাখুন। তাড়াহুড়ো করে আজ কোথাও অর্থ বিনিয়োগ করবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনি একটি পিকনিকে গিয়ে কিছু মূল্যবান স্মৃতির সঞ্চয় করতে পারেন। আপনার একটি নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে আজ সবাই উৎসাহ প্রকাশ করবেন। আপনি আজ একটি আকর্ষণীয় ম্যাগাজিন বা বই পড়ে অনেকটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
রেডিওটুডে নিউজ/আনাম

