চীনের গুরুত্বপূর্ণ নদী-সমুদ্র খাল চালু হচ্ছে ১৬ সেপ্টেম্বর

বুধবার,

০৯ সেপ্টেম্বর ২০২৬,

২৫ ভাদ্র ১৪৩৩

বুধবার,

০৯ সেপ্টেম্বর ২০২৬,

২৫ ভাদ্র ১৪৩৩

Radio Today News

চীনের গুরুত্বপূর্ণ নদী-সমুদ্র খাল চালু হচ্ছে ১৬ সেপ্টেম্বর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৬, ৯ সেপ্টেম্বর ২০২৬

Google News
চীনের গুরুত্বপূর্ণ নদী-সমুদ্র খাল চালু হচ্ছে ১৬ সেপ্টেম্বর

চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের পিংলু খাল আগামী ১৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে নৌ চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

সোমবার এক সংবাদ সম্মেলনে খালটি চালুর এ তথ্য জানানো হয়। ১৩৪ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ পিংলু খাল উত্তরে সিচিয়াং নদীর নৌপথের সঙ্গে দক্ষিণে বেইবু উপসাগরকে যুক্ত করেছে।

১৯৪৯ সালের পর চীনে জাতীয় পর্যায়ে পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়িত এটিই প্রথম বড় নদী-সমুদ্র সংযোগকারী খাল প্রকল্প। খালটি সর্বোচ্চ ৫ হাজার টন ধারণক্ষমতার জাহাজ চলাচলের উপযোগী করে নির্মাণ করা হয়েছে।

খালটি চীনের নিউ ইন্টারন্যাশনাল ল্যান্ড-সি ট্রেড করিডোরের গুরুত্বপূর্ণ অংশ। এই কৌশলগত বাণিজ্যপথের মাধ্যমে চীনের অভ্যন্তরীণ অঞ্চলগুলোকে আসিয়ানভুক্ত দেশসহ বিশ্বের বিভিন্ন বাজারের সঙ্গে যুক্ত করা হচ্ছে।  

কুয়াংসি সরকারের ভাইস চেয়ারপারসন লু সিনিং জানান, পিংলু খাল চালু হলে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অভ্যন্তরীণ অঞ্চল থেকে আসিয়ানভুক্ত দেশগুলোর দিকে পণ্য পরিবহনের দূরত্ব প্রায় ৫৬০ কিলোমিটার কমবে। একই সঙ্গে পরিবহন ও সরবরাহ ব্যয় ১৮ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমতে পারে। 

তিনি বলেন, এই খাল শুধু কুয়াংসির দীর্ঘদিনের নদী ও সমুদ্রপথের যোগাযোগের সীমাবদ্ধতা দূর করবে না, বরং চীন ও আসিয়ানের মধ্যকার অর্থনৈতিক ভূগোলেও পরিবর্তন আনবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের