অস্ট্রেলিয়াতে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র হলেন এলিজা রহমান

মঙ্গলবার,

০৮ সেপ্টেম্বর ২০২৬,

২৪ ভাদ্র ১৪৩৩

মঙ্গলবার,

০৮ সেপ্টেম্বর ২০২৬,

২৪ ভাদ্র ১৪৩৩

Radio Today News

অস্ট্রেলিয়াতে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র হলেন এলিজা রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৮, ৮ সেপ্টেম্বর ২০২৬

Google News
অস্ট্রেলিয়াতে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র হলেন এলিজা রহমান

অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান। অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী হিসেবে এই পদে দায়িত্ব গ্রহণ করে তিনি নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।

এলিজা রহমানের এই অর্জন অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। তার সাফল্য প্রবাসী বাংলাদেশি নারীদের রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন কমিউনিটির সদস্যরা।

অভিনন্দন বার্তায় বলা হয়, এলিজা রহমান তার নেতৃত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে ক্যামডেন এলাকার উন্নয়ন এবং স্থানীয় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নতুন দায়িত্বে ডেপুটি মেয়র এলিজা রহমানের সাফল্য কামনা করে তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের