চেচিয়াং বিশ্ববিদ্যালয়ের আইজিডিতে প্রথম ডক্টরাল ব্যাচের যাত্রা শুরু

বৃহস্পতিবার,

১০ সেপ্টেম্বর ২০২৬,

২৬ ভাদ্র ১৪৩৩

বৃহস্পতিবার,

১০ সেপ্টেম্বর ২০২৬,

২৬ ভাদ্র ১৪৩৩

Radio Today News

চেচিয়াং বিশ্ববিদ্যালয়ের আইজিডিতে প্রথম ডক্টরাল ব্যাচের যাত্রা শুরু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:২৪, ১০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:২৫, ১০ সেপ্টেম্বর ২০২৬

Google News
চেচিয়াং বিশ্ববিদ্যালয়ের আইজিডিতে প্রথম ডক্টরাল ব্যাচের যাত্রা শুরু

চীন প্রস্তাবিত ইনস্টিটিউট অব গ্লোবাল ডেভেলপমেন্ট (আইজিডি) সোমবার একটি উদ্বোধনী অনুষ্ঠানে ১৪ দেশ থেকে আগত ২৫ জন ডক্টরাল শিক্ষার্থীর প্রথম ব্যাচকে স্বাগত জানিয়েছে। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে ১৪টি দেশের ২৫ জন শিক্ষার্থী যোগ দেন।

পূর্ব চীনে চেচিয়াং বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৫ মার্চ আইজিডি প্রতিষ্ঠিত হয়। চীন ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ২০তম জি-২০ শীর্ষ সম্মেলনে আইজিডি প্রতিষ্ঠার প্রস্তাব দেয়। দেশগুলোর অভিন্ন উন্নয়নকে এগিয়ে নেয়াই এর অন্যতম লক্ষ্য। 

বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন এবং জাতিসংঘের ২০৩০ টেকসই উন্নয়ন এজেন্ডা ও পরবর্তী পরিকল্পনা এগিয়ে নিতে কাজ করবে প্রতিষ্ঠানটি। ২৫ শিক্ষার্থীর মধ্যে ২১ জন আন্তর্জাতিক এবং চারজন চীনের। 

শিক্ষার্থীদের মাঠপর্যায়ে গবেষণা এবং চীনের স্থানীয় অর্থনীতি নিয়ে গভীরভাবে কাজের সুযোগ দেয়া হবে। অনুষ্ঠানে চেচিয়াং বিশ্ববিদ্যালয় ও ইউএনসিটিএডি বৈশ্বিক উন্নয়ন গবেষণা, নীতিনির্ধারক সংলাপ ও আন্তর্জাতিক প্রতিভা উন্নয়নে সহযোগিতা জোরদারের উদ্যোগও নেয়। সূত্র: সিএমজি

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের