ঐতিহ্যবাহী ব্র্যান্ডগুলোর উন্নয়নে আরও জোর চীনের

বৃহস্পতিবার,

১০ সেপ্টেম্বর ২০২৬,

২৬ ভাদ্র ১৪৩৩

বৃহস্পতিবার,

১০ সেপ্টেম্বর ২০২৬,

২৬ ভাদ্র ১৪৩৩

Radio Today News

ঐতিহ্যবাহী ব্র্যান্ডগুলোর উন্নয়নে আরও জোর চীনের 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৩, ১০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৪:৩৪, ১০ সেপ্টেম্বর ২০২৬

Google News
ঐতিহ্যবাহী ব্র্যান্ডগুলোর উন্নয়নে আরও জোর চীনের 

চীন তার দীর্ঘ ঐতিহ্যবাহী ব্র্যান্ড এবং ঐতিহ্যমণ্ডিত ঐতিহাসিক শিল্পখাতগুলোর সমন্বিত উন্নয়নের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে সরকারের তরফে সহায়তা করা হবে।

সোমবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন যে, মন্ত্রণালয় এ পর্যন্ত তিনটি ধাপে মোট ১ হাজার ৪৫০টি ব্র্যান্ডকে চায়নিস টাইম অনারড ব্র্যান্ড বা 'চীনের দীর্ঘ ঐতিহ্যবাহী ব্র্যান্ড' হিসেবে স্বীকৃতি দিয়েছে। 

এর মধ্যে ৪০ শতাংশেরও বেশি ব্র্যান্ড ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন শিল্পের সাথে জড়িত; যার মধ্যে রয়েছে রেশম ও চা উৎপাদন, ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা পদ্ধতি এবং চারু ও কারুশিল্প।

বাণিজ্য মন্ত্রণালয়ের 'সার্কুলেশন ডেভেলপমেন্ট' বিভাগের কর্মকর্তা চাং সিয়াং জানালেন ঐতিহ্যবাহী ব্র্যান্ডের উন্নয়নে নেওয়া উদ্যোগের কথা। 

“ঐতিহাসিক ও ঐতিহ্যমণ্ডিত শিল্পখাতের যোগ্য ব্র্যান্ডগুলোকে 'চীনের দীর্ঘ ঐতিহ্যবাহী ব্র্যান্ড' হিসেবে স্বীকৃতির জন্য আবেদন করতে আমরা সক্রিয়ভাবে সহায়তা করব। একই সাথে, যেসব ব্র্যান্ড এরই মধ্যে স্বীকৃতি পেয়েছে, সেগুলোর কার্যক্রমের মূল্যায়ন ও পর্যালোচনা প্রক্রিয়া আরও জোরদার করা হবে। একটি গতিশীল ‘অন্তর্ভুক্তি ও বাতিল’  ব্যবস্থাপনা প্রক্রিয়ার মাধ্যমে আমরা নিশ্চিত করব যেন দীর্ঘ ঐতিহ্যবাহী ব্র্যান্ডের এই মর্যাদাপূর্ণ খেতাবটির ভাবমূর্তি ও আকর্ষণ অটুট থাকে।”

চাং আরও জানান, বাণিজ্য মন্ত্রণালয় দীর্ঘ ঐতিহ্যবাহী ব্র্যান্ডগুলোর উদ্ভাবনী উন্নয়নের লক্ষ্যে একটি পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলবে এবং সেগুলোর কার্যক্রমের ওপর নজরদারি জোরদার করবে।

তিনি উল্লেখ করেন, মন্ত্রণালয় পেশাদার প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে এই ব্র্যান্ডগুলোর কার্যক্রম ও উন্নয়নের প্রবণতা বিশ্লেষণের কাজ জোরদার করবে, যাতে ব্র্যান্ডগুলোর টেকসই ও সুষ্ঠু উন্নয়নে বলিষ্ঠ সহায়তা প্রদান করা সম্ভব হয়। সূত্র: সিএমজি
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের