বিতর্কের মুখে ‘ঝিলিক’ খ্যাত অভিনেত্রী তিথি

বৃহস্পতিবার,

১০ সেপ্টেম্বর ২০২৬,

২৬ ভাদ্র ১৪৩৩

বৃহস্পতিবার,

১০ সেপ্টেম্বর ২০২৬,

২৬ ভাদ্র ১৪৩৩

Radio Today News

বিতর্কের মুখে ‘ঝিলিক’ খ্যাত অভিনেত্রী তিথি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৭, ১০ সেপ্টেম্বর ২০২৬

Google News
বিতর্কের মুখে ‘ঝিলিক’ খ্যাত অভিনেত্রী তিথি

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার ব্যাপারে কথা বলে ব্যাপক বিতর্কে জড়িয়েছেন ভারতীয় অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি। সোশ্যাল মিডিয়ায় ক্রমশ কটাক্ষের শিকার হতে হচ্ছে তাকে। ট্রোল থেকে মিম, কোনো কিছু থেকে বাদ দেয়া হয়নি। এমনকি সম্পাদনার মাধ্যমে জুতার মালা পরানো ছবিও ছড়িয়ে দেয়া হয়েছে। এমন পরিস্থিতিতে তার পক্ষে কথা বলে নতুন বিতর্কের সৃষ্টি করলেন ‘মা’ ধারাবাহিক খ্যাত ‘ঝিলিক’, তথা অভিনেত্রী তিথি বসু।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে পদ্মপাড়ের আতিথেয়তা ও খাবারের প্রশংসা করেছিলেন বিশ্বজিৎ। বিশেষ করে সেখানকার গরুর মাংস ও ইলিশের পদের প্রতি মুগ্ধতা জানান। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই রোষানলে পড়েন। খাদ্যাভ্যাস নিয়ে তার মতো একজন প্রবীণ অভিনেতাকে যেভাবে সোশ্যাল মিডিয়ায় হেনস্তা করা হচ্ছে, তা চোখে পড়তেই গর্জে ওঠেছেন তিথি।

এ অভিনেত্রীর ভাষ্যমতে―বিশ্বজিৎ একজন সিনিয়র অভিনেতা। মানুষ হিসেবেও দুর্দান্ত। তিনি নিজের সততা থেকে সত্য কথা বলেছেন। আর বাংলাদেশে গিয়ে কে কী খাবেন, সেটি যার যার একান্ত ব্যক্তিগত বিষয়। আরও দাবি করেন, ইন্ডাস্ট্রির অনেকেই আড়ালে বা প্রকাশ্যে গরুর মাংস খেয়ে থাকেন।

তিথি বলেন, আমাদের ধারাবাহিকেই এমন অনেক ব্রাহ্মণ শিল্পী-অভিনেতা ছিলেন, যারা সেটে বসেই গরুর মাংস নিয়ে গল্প করতেন। এমনকি কলকাতার অনেক খ্যাতনামা জায়গায় যখন গরুর মাংস বিক্রি হতো, সেখানে অধিকাংশ হিন্দুরাই যেতেন। ২০১০ সাল পর্যন্ত অনেক জনপ্রিয় গায়ক ও চ্যানেল কর্মকর্তাদেরও দেখেছি গরুর মাংস খাওয়ার জন্য চলে যেত।

এরপরই ‘ঝিলিক’ দাবি করেন, অনেক মানুষ গরুর মাংস খায়। এটাই বাস্তব। এমনকি মুসলিমদের থেকে হিন্দুরাই বেশি খায়। যারা প্রকাশ্যে না বলেন, তাদের মধ্যেও অনেকেই হয়তো আড়ালে খেয়ে থাকেন। কার কী ধর্ম বা খাদ্যাভ্যাস, সেটি একেবারেই ব্যক্তিগত বিষয়। তা কারও ওপর চাপিয়ে দেয়া ঠিক নয়।

এদিকে তিথি এসব কথা বলার পর তাকে নিয়েও শুরু হয়েছে নানা মন্তব্য। কেউ বলছেন, তুমি গরুর মাংস খাও! তোমার প্রতি ভালোবাসা কমে গেল। আবার কেউ বলছেন, অপরিণত মস্তিষ্কে এ ব্যাপারে তোমার কথা না বলাই উচিত।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের