রণবীর-দীপিকার একমাত্র মেয়েকে নিয়ে আলোচনা, ছবি ভাইরাল

বুধবার,

০৯ সেপ্টেম্বর ২০২৬,

২৫ ভাদ্র ১৪৩৩

বুধবার,

০৯ সেপ্টেম্বর ২০২৬,

২৫ ভাদ্র ১৪৩৩

Radio Today News

রণবীর-দীপিকার একমাত্র মেয়েকে নিয়ে আলোচনা, ছবি ভাইরাল  

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫৪, ৯ সেপ্টেম্বর ২০২৬

Google News
রণবীর-দীপিকার একমাত্র মেয়েকে নিয়ে আলোচনা, ছবি ভাইরাল  

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তাদের একটি মেয়ে রয়েছে। আর কিছুদিন আগেই তারা জানিয়েছিলেন দ্বিতীয় সন্তান আগমনের খবর। আর এবার যেন বেশ আয়োজন করে সেই খবর দিলেন তারা। সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তাদের মেয়ে দুয়া পাড়ুকোন সিংকে নিয়ে। 

দুয়ার দ্বিতীয় জন্মদিনে ভক্তদের সঙ্গে জীবনের আরও এক আনন্দঘন মুহূর্ত ভাগ করে নিলেন এই জুটি। ছবিগুলোয় সবার নজর কেড়েছে ছোট্ট দুয়া। তার হাসি, তাকানোর সব কিছুতেই যেন ভক্তরা রণবীর সিংকে দেখতে পাচ্ছেন। অনেকে আবার রণবীরের ছোটবেলার ছবিও যুক্ত করেছেন।

ছবিগুলোর কেন্দ্রে রয়েছে একরত্তি দুয়া। কখনও বাবা-মায়ের মাঝে মিষ্টি হাসিতে মুখ লুকোচ্ছে সে, আবার কখনও রণবীর-দীপিকার সঙ্গে চমৎকার ভঙ্গিমায় ক্যামেরায় পোজ দিচ্ছে।  ছবির ক্যাপশনে দীপিকা ও রণবীর লিখেছেন, ‘বেবি দুয়া আর আমাদের হৃদয়, দুটোই এখন বড় হচ্ছে। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য অশেষ ধন্যবাদ।’

বলিউডের জনপ্রিয় তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় জমকালো আয়োজনে বিয়ে করেন। তাদের বিয়েতে দীপিকার কোঙ্কনি ঐতিহ্য এবং রণবীরের সিন্ধি সংস্কৃতির প্রতিফলন দেখা যায়। দুই রীতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। আর ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে দুয়া।

সূত্র: এনডিটিভি 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের