সেনাবাহিনীর ফায়ারিং মহড়ায় দুই সৈনিক নিহত

বুধবার,

০৯ সেপ্টেম্বর ২০২৬,

২৫ ভাদ্র ১৪৩৩

বুধবার,

০৯ সেপ্টেম্বর ২০২৬,

২৫ ভাদ্র ১৪৩৩

Radio Today News

সেনাবাহিনীর ফায়ারিং মহড়ায় দুই সৈনিক নিহত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪২, ৯ সেপ্টেম্বর ২০২৬

Google News
সেনাবাহিনীর ফায়ারিং মহড়ায় দুই সৈনিক নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় দুই সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক থেকে গোলাবর্ষণের মহড়া চলাকালে এ দুর্ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে।

আইএসপিআর জানায়, অনুশীলনের একপর্যায়ে ট্যাংক থেকে গোলা ছুড়লে আকস্মিকভাবে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সৈনিক মৃত্যুবরণ করেন। দুর্ঘটনায় মারাত্মক আহত সেনাকর্মকর্তাকে উন্নত চিকিৎসার তাগিদে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হচ্ছে।

সেনাবাহিনী জানিয়েছে, মর্মান্তিক এই দুর্ঘটনার কারণ উদঘাটন ও অনুসন্ধানে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের