আ. লীগের মিছিলে গোয়েন্দা সংস্থার চরম গাফিলতি রয়েছে: রিজভী

শনিবার,

১২ সেপ্টেম্বর ২০২৬,

২৮ ভাদ্র ১৪৩৩

শনিবার,

১২ সেপ্টেম্বর ২০২৬,

২৮ ভাদ্র ১৪৩৩

Radio Today News

আ. লীগের মিছিলে গোয়েন্দা সংস্থার চরম গাফিলতি রয়েছে: রিজভী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৭, ১২ সেপ্টেম্বর ২০২৬

Google News
আ. লীগের মিছিলে গোয়েন্দা সংস্থার চরম গাফিলতি রয়েছে: রিজভী

শুক্রবার দিনেদুপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মিছিল বের হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার চরম গাফিলতি রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পাশাপাশি দেশে চলমান জ্বালানি সঙ্কটকে কৃত্রিম বা পরিকল্পিত কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করে এ বিষয়ে গভীর অনুসন্ধান ও তদন্তের দাবি জানিয়েছেন তিনি।  

শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, একটি নিষিদ্ধ সংগঠন কীভাবে রাজধানীসহ প্রকাশ্যে মিছিল করার দুঃসাহস দেখায়? আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো তখন কী করছিলো? তাদের এই গাফিলতির কারণ খতিয়ে দেখতে হবে। আওয়ামী লীগের রক্তেই সহিংসতা। তারা আবার ফিরে এসে রাষ্ট্রক্ষমতা কেড়ে নেবে কিংবা রাজনীতি করবে—জনগণ তা মেনে নেবে না। ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

চলমান বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট নিয়ে রিজভী বলেন, বিরোধী দল হিসেবে সরকারের সমালোচনা করা স্বাভাবিক, তবে অযৌক্তিক বিষয় নিয়ে অতিরিক্ত উৎসাহ দেখানো ঠিক নয়। গ্যাসের সংকট তো সরকার সৃষ্টি করেনি, এর জন্য তারেক রহমানও দায়ি নন। এটি আন্তর্জাতিক পরিস্থিতির কারণেও কিছুটা ক্ষতিগ্রস্ত। সরকার তা সমাধানের নিরন্তর চেষ্টা করছে। তবে একের পর এক যে ত্রুটি ও সমস্যা দেখা দিচ্ছে, তা দেখে মানুষের মনে প্রশ্ন উঠছে—এই জ্বালানি সঙ্কট পরিকল্পিত কি না। 

রংপুরের সাম্প্রতিক হত্যাকাণ্ড এবং সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও বয়স্ক ভাতার মতো উদ্যোগগুলো বন্ধ করার চক্রান্ত তারই অংশ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের