সংসদে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে: রুমিন ফারহানা

শুক্রবার,

১১ সেপ্টেম্বর ২০২৬,

২৬ ভাদ্র ১৪৩৩

শুক্রবার,

১১ সেপ্টেম্বর ২০২৬,

২৬ ভাদ্র ১৪৩৩

Radio Today News

সংসদে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে: রুমিন ফারহানা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫১, ১০ সেপ্টেম্বর ২০২৬

Google News
সংসদে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে: রুমিন ফারহানা

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেছেন সংসদে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। তিনি বলেছেন, এটা কোনো সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না। বৃহস্পতিবার জাতীয় সংসদে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিলের (এপিবিএন) আলোচনায় এ অভিযোগ করেন রুমিন ফারহানা। এর আগে গত বুধবার জাতীয় সংসদে ব্যাংক রেজুল্যশন (সংশোধন) বিলের আলোচনায় রুমিন ফারহানার বক্তব্য ঘিরে হইচই-হট্টগোল করেন সরকার দলীয় সদস্যরা।

গালিগালাজ হট্টগোলের বিষয়টি উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘বিলের ব্যাপারে কথা বলতে গিয়ে গতকাল আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনো ডিসেন্ট ভয়েস রেইজ করা যায় বলে আমার মনে হয়নি। আমি কথা বলার পরে সংসদে যে ধরনের আচরণ আমি লক্ষ্য করেছি, সেটা কোনো গণতান্ত্রিক দেশের সংসদে হয় না। আমার কথার যদি কোনো কাউন্টার বলার ব্যাপার থাকত, সেটা দাঁড়িয়ে বলা যেত। আমি বক্তব্য শেষ করার পরে বক্তব্য দেওয়া যেত। শুধু তাই নয়, এই মহান সংসদে আমারই আশপাশের সংসদ সদস্যরা অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এটা কোনো সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।’

এ সময় সরকারি দলের সদস্যদের আবারও হইচই করতে দেখা যায়। তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাত দিয়ে থামিয়ে দেওয়ার ইশারা করে রুমিন ফারহানার উদ্দেশে বলেন, ‘এ সংসদে বাক স্বাধীনতার পক্ষে আমি। আমি আশা করি, সরকারি দল বা বিরোধীদলের সদস্যদের বক্তব্য দেওয়ার সময় প্রতিপক্ষকে কোনো ধরনের বাধা প্রদান করা হবে না। গতকাল যা হওয়ার হয়ে গেছে, আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে। আমি আপনার সেন্টিমেন্টকে সম্মান করি।’

২০১৮ সালের সংসদের বিষয়ে রুমিন ফারহানা বলেন, ‘আওয়ামী লীগের সংসদে যখন একা দাঁড়িয়ে বিএনপির পক্ষে কথা বলেছিলাম, তখনো এমন জঘন্য পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। এরপরে কয়েক হাজার মানুষের প্রাণের বিনিময়ে ভোটের মাধ্যমে সরকার আনলাম, সেখানে ন্যূনতম পরিবর্তন না হলে এ সংসদে বিরোধী দল সেজে না'তে ভোট দেওয়ার জন্য থাকবার কোনো দরকার আছে বলে মনে করি না।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের