ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন, বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ১৫ সেপ্টেম্বর

সোমবার,

১৪ সেপ্টেম্বর ২০২৬,

৩০ ভাদ্র ১৪৩৩

সোমবার,

১৪ সেপ্টেম্বর ২০২৬,

৩০ ভাদ্র ১৪৩৩

Radio Today News

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন, বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ১৫ সেপ্টেম্বর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩০, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১০:৩০, ১৪ সেপ্টেম্বর ২০২৬

Google News
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন, বিএনপির মনোনয়ন ফরম  বিতরণ ১৫ সেপ্টেম্বর

জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশীদের আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে বলা হয়েছে। 

ফরম পূরণ করে আগামী ১৬ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে জমা দিতে হবে বলে আজ রোববার বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই আগামী ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দের তারিখ ৮ অক্টোবর। 

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে আসনটি শূন্য হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের