দ্বিতীয় লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট

রোববার,

১৩ সেপ্টেম্বর ২০২৬,

২৯ ভাদ্র ১৪৩৩

রোববার,

১৩ সেপ্টেম্বর ২০২৬,

২৯ ভাদ্র ১৪৩৩

Radio Today News

দ্বিতীয় লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১২, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:১২, ১৩ সেপ্টেম্বর ২০২৬

Google News
দ্বিতীয় লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট

আগামী ১৯শে সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলীয় ঐক্যজোটের দ্বিতীয় লংমার্চ অনুষ্ঠিত হবে।

রোববার এগারো দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং এই ঐক্যজোটের সমন্বয়ক এএইচএম হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, ১৯শে সেপ্টেম্বর সকাল সাতটায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে জমায়েত হয়ে সকাল আটটা পর্যন্ত এক ঘণ্টার উদ্বোধনী সভা শেষে লংমার্চ শুরু হবে। পথে পাঁচটি পথসভা অনুষ্ঠিত হবে।

মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চ গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা হয়ে রংপুর জেলা স্কুল মাঠে গিয়ে শেষ হবে।

মি. আযাদ বলেন, ছয় দফা দাবি এখন সাত দফায় রূপান্তরিত হয়েছে। দেশে দুর্নীতি প্রতিযোগিতার ভিত্তিতে চলছে এবং দুর্নীতি, দখলদারিত্ব ও চাঁদাবাজি বিগত ফ্যাসিস্ট আমলকেও ছাড়িয়ে যাচ্ছে। এ কারণে নতুন করে এ দাবি যুক্ত করা হয়েছে।

একইসঙ্গে, গণভোটের গণরায় বাস্তবায়ন, তেল সংকট ও এর সাথে রাজনৈতিক, সামাজিক সংকট মোকাবেলায় কোন সমাধান সরকার দিতে পারে নাই বলে অভিযোগ করেন তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের