বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে । সেই হিসাবে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে আয়োজিত এ সভায় আবহাওয়া অধিদপ্তর ও স্পারসোর তথ্য বিশ্লেষণ করে ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপনের তারিখ চূড়ান্ত করা হয়েছে।
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে সরকারি সাধারণ কোনো ছুটিনা থাকলেও দেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হতে যাচ্ছে, তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তারিখে সামান্য পরিবর্তন হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়েছে যে, ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৪ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনানুযায়ী সকল মাদ্রাসাও এই দিনে বন্ধ থাকবে।
প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি নির্ধারণ করা থাকলেও তা নির্ভর করছে চাঁদ দেখার ওপর ছুটির তালিকায় ২৪ সেপ্টেম্বর উল্লেখ থাকলেও বিজ্ঞপ্তিতে তা চাঁদ দেখা সাপেক্ষে বলে ঘোষণা করা হয়েছে।
হিসাব অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলোতে ২৩ সেপ্টেম্বর ছুটি কার্যকর হতে পারে।
বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় ছুটি দেওয়া বা না দেওয়ার বিষয়টি সম্পূর্ণ তাদের নিজস্ব সিন্ডিকেট ও একাডেমিক ক্যালেন্ডারের ওপর নির্ভর করে
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় , ইসলামী বিশ্ববিদ্যালয় এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই দিবস উপলক্ষে ছুটি রাখার নজির রয়েছে।
দেশের অনেক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যালেন্ডার অনুযায়ী শ্রেণি কার্যক্রম বা প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে পরিচালিত হতে পারে। ফলে স্ব-স্ব প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম

