আগামী সপ্তাহের মধ্যে দেশের গ্যাস সংকট পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই সংকট সমাধানে সারাদেশে ১৩০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে নিজ সংসদীয় আসন ঢাকা-১৭-এর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও মন্দিরে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি সংকটে দেশের মানুষ কষ্টে আছে। গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার বাপেক্সকে পঙ্গু করে ফেলেছে। জ্বালানি খাতকে বিদেশ-নির্ভর করে ফেলেছে।
জ্বালানি খাতকে বিদেশ নির্ভরতা থেকে বের করে আনতে সারাদেশে ১৩০টি গ্যাসকূপ খননের পরিকল্পনার কথাও জানান সরকার প্রধান।
সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসারাদেশে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
হয় আমি থাকবো, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রীহয় আমি থাকবো, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
জনগণের ভোটে তার দল সরকার গঠন করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, তাই নির্বাচনী প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার।
নারীদের স্বাবলম্বী করতে স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার পাশাপাশি আগামী নভেম্বর -ডিসেম্বর থেকে সারাদেশের ৪১ লাখ পরিবারের নারী প্রধানের কাছে সরকার ফ্যামিলি কার্ড তুলে দেবে বলেও জানান তিনি।
এ সময় স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিন ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ ও মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।
নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রীনিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
এ সময় ঢাকা-১৭ আসন এলাকার ২৮টি মসজিদে ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়।
পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা এবং শারদীয় দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানান উপপ্রেস সচিব।
রেডিওটুডে নিউজ/আনাম

