আসিয়ানের সঙ্গে সেবাবাণিজ্য বাড়াতে এআই ও ডেটা প্ল্যাটফর্ম ব্যবহার করছে কুয়াংসি

শুক্রবার,

১১ সেপ্টেম্বর ২০২৬,

২৭ ভাদ্র ১৪৩৩

শুক্রবার,

১১ সেপ্টেম্বর ২০২৬,

২৭ ভাদ্র ১৪৩৩

Radio Today News

আসিয়ানের সঙ্গে সেবাবাণিজ্য বাড়াতে এআই ও ডেটা প্ল্যাটফর্ম ব্যবহার করছে কুয়াংসি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৩২, ১১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২১:৩৩, ১১ সেপ্টেম্বর ২০২৬

Google News
আসিয়ানের সঙ্গে সেবাবাণিজ্য বাড়াতে এআই ও ডেটা প্ল্যাটফর্ম ব্যবহার করছে কুয়াংসি

দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্ত্বশাসিত অঞ্চলে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আন্তঃসীমান্ত ডেটা প্ল্যাটফর্ম ব্যবহার করে আসিয়ানের সঙ্গে সেবাবাণিজ্য আরও গভীর করা হচ্ছে। টানা তিন বছর ধরে এ খাতে ২০ শতাংশের বেশি বার্ষিক প্রবৃদ্ধির সুযোগ কাজে লাগিয়ে অঞ্চলটি এ উদ্যোগ নিয়েছে।

ভিয়েতনামের সঙ্গে সীমান্তবর্তী এবং চীন-আসিয়ান বাণিজ্যের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত কুয়াংসি ২০২৫ সালে প্রায় ৩৪০ কোটি মার্কিন ডলারের সেবা আমদানি-রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেশি।

এ বছর বেইজিংয়ে অনুষ্ঠিত চায়না ইন্টারন্যাশনাল ফেয়ার ফর ট্রেড ইন সার্ভিসেসে (সিআইএফটিআইএস) অতিথি প্রদেশ হিসেবে অংশ নিচ্ছে অঞ্চলটি। মেলাটি রোববার পর্যন্ত চলবে।

কুয়াংসি-ভিত্তিক স্বল্পদৈর্ঘ্যের নাটক নির্মাতা একটি প্রতিষ্ঠান এমন এক এআই প্ল্যাটফর্ম তৈরি করেছে যা চিত্রনাট্য তৈরি, ছবি উৎপাদন এবং চূড়ান্ত সম্পাদনা— এই তিন ধাপকে একসঙ্গে যুক্ত করতে সক্ষম। ফলে একটি প্রযোজনা সাত থেকে ১০ দিনের মধ্যে শেষ এবং একাধিক ভাষায় রূপান্তর করা সম্ভব হচ্ছে।

২০২৩ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান জানায়, তারা বিশ্বজুড়ে ১২ হাজারের বেশি স্বল্পদৈর্ঘ্যের নাটক প্রকাশ এবং ৫ কোটির বেশি বিদেশি ব্যবহারকারীকে আকৃষ্ট করেছে।

আগস্ট পর্যন্ত প্ল্যাটফর্মটি ১০০টির বেশি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করেছে। এর সেবা ১৫ কোটির বেশি বার ব্যবহার করা হয়েছে। প্ল্যাটফর্মটি ১ কোটির বেশি ক্ষুদ্র ও অতিক্ষুদ্র প্রতিষ্ঠানকে সেবা দিয়েছে এবং ৫১০ বিলিয়ন ইউয়ান বা প্রায় ৭৬ বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন সহজতর করতে সহায়তা করেছে।

চীন-আসিয়ান ইরফরমেশন হারবারের নির্বাহী প্রেসিডেন্ট কান ছুইলিং বলেন, ‘বর্তমানে প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের ২০০টির বেশি দেশ ও অঞ্চলের কোম্পানির ঋণতথ্য ব্যবহারের সুযোগ দিচ্ছে। এর ডেটার আওতায় চীন ও বিদেশের ৪০ কোটির বেশি কোম্পানি রয়েছে। ‘ 
চলতি বছরের প্রথমার্ধে কুয়াংসির সেবা আমদানি-রপ্তানি ১৬৬ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের