নাচের জন্য অপমানিত হতে হয়েছিল ক্যাটরিনাকে

শুক্রবার,

১১ সেপ্টেম্বর ২০২৬,

২৭ ভাদ্র ১৪৩৩

শুক্রবার,

১১ সেপ্টেম্বর ২০২৬,

২৭ ভাদ্র ১৪৩৩

Radio Today News

নাচের জন্য অপমানিত হতে হয়েছিল ক্যাটরিনাকে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:২০, ১১ সেপ্টেম্বর ২০২৬

Google News
নাচের জন্য অপমানিত হতে হয়েছিল ক্যাটরিনাকে

বলিউডের জনপ্রিয় নাচের গান মানেই যেন ক্যাটরিনা কইফের উপস্থিতি। ‘শীলা কী জওয়ানী’, ‘চিকনী চামেলী’ থেকে ‘কালা চশমা’—একাধিক গানে তাঁর নাচ দর্শকের নজর কেড়েছে।

অথচ ক্যারিয়ারের শুরুর দিকে নাচের জন্যই অপমানিত হতে হয়েছিল এই অভিনেত্রীকে। এমনকি এক কোরিওগ্রাফার তাঁকে বলেছিলেন, ‘নাচে তুমি শূন্য। তোমার এ সব ছেড়ে দেওয়া উচিত।’

সম্প্রতি কোরিওগ্রাফার বস্কো মার্টিসের পডকাস্টে অতিথি হয়ে এসেছিলেন ফারাহ খান।

সেখানেই ক্যাটরিনার নাচের ক্যারিয়ার এবং শুরুর দিকের নানা অজানা ঘটনা নিয়ে কথা বলেন তাঁরা।

ফারাহ খান জানান, ‘শীলা কী জওয়ানী’ তাঁর কোরিওগ্রাফ করা গানগুলোর মধ্যে সবচেয়ে কম খরচে তৈরি হয়েছিল। মাত্র ১০ জন ছেলে ও ক্যাটরিনাকে নিয়ে গানটির শুটিং করেছিলেন তিনি। 

বস্কো বলেন, “‘শীলা কী জওয়ানী’ ক্যাটরিনার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল।

তবে সেই সময় ক্যাটরিনা যে ভালো নাচতে পারেন, তা তাঁরা জানতেন না বলেই জানান ফারাহ। তাঁর কথায়, “তখন আমরা জানতাম না যে, ক্যাটরিনা নাচতে পারে। ‘টাচ মি’ গানে নাচ করেছিল ঠিকই, কিন্তু নৃত্যশিল্পী হিসাবে তখনও ও পরিচিত ছিল না। ক্যাটরিনার জন্য আমার কোরিওগ্রাফ করা প্রথম গান ছিল ‘জাস্ট চিল’”।

এরপরই ক্যাটরিনার ক্যারিয়ারের শুরুর দিকের একটি ঘটনা তুলে ধরেন বস্কো।

প্রচণ্ড পরিশ্রম করেও কিভাবে এক কোরিওগ্রাফারের কাছ থেকে অপমানজনক মন্তব্য শুনতে হয়েছিল অভিনেত্রীকে, সেই ঘটনা জানান তিনি।
বস্কো বলেন, “ওরও অনেক গল্প আছে। প্রচণ্ড পরিশ্রম করার পরেও এক কোরিওগ্রাফার ক্যাটরিনাকে বলেছিলেন, ‘নাচে তুমি শূন্য। তোমার এ সব ছেড়ে দেওয়া উচিত।’”

বস্কোর মতে, সেই অপমানের যন্ত্রণা ক্যাটরিনার মধ্যেও ছিল। সেই থেকেই তাঁর মধ্যে নিজেকে প্রমাণ করার জেদ তৈরি হয়েছিল। কোরিওগ্রাফারের কথায়, “তাই ওর মধ্যে জেদ ছিল।”

বস্কোর কথা শুনে অবাক হয়ে যান ফারাহ খান। তিনি বলেন, “আরে বেচারি! ও তো শূন্য ছিল না। হয়তো চার বা পাঁচ নম্বর দেওয়াই যেত। কিন্তু ‘শীলা কী জওয়ানী’র পর নাচের ক্ষেত্রে ও ৯ বা ১০ হয়ে গেল। তার পর ‘চিকনী চামেলী’, ‘কালা চশমা’-র মতো গান এল ওর জীবনে।”

ফারাহর সঙ্গে একমত হন বস্কোও। তাঁদের মতে, ‘শীলা কী জওয়ানী’তে ক্যাটরিনার নাচ ছিল দুর্দান্ত। এর আগে এক সাক্ষাৎকারেও ক্যাটরিনা জানিয়েছিলেন, ক্যারিয়ারের শুরুর দিকে তাঁকে বলা হয়েছিল, তিনি নাচতে পারেন না।

সেই কোরিওগ্রাফারের মন্তব্য এতটাই প্রভাব ফেলেছিল যে, একটা সময় ক্যাটরিনার মনে হয়েছিল, তিনি কোনো দিনই ভালো নৃত্যশিল্পী হতে পারবেন না। পরে বস্কো তাঁকে বোঝান, তিনি ভালো নাচেন, শুধু নিজেকে আরো একটু তৈরি করতে হবে। সেই পরামর্শেই ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পান অভিনেত্রী।

উল্লেখ্য, ‘রেস’ ছবির ‘টাচ মি’ গানে ক্যাটরিনার সঙ্গে কাজ করেছিলেন বস্কো। বর্তমানে গত দু’বছর ধরে বড়পর্দা থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। মাতৃত্ব উপভোগ করছেন তিনি। ২০২৫ সালের ৭ নভেম্বর পুত্রসন্তানের জন্ম দেন ক্যাটরিনা। তাঁর সর্বশেষ সিনেমা ‘মেরি ক্রিসমাস’ মুক্তি পেয়েছিল ২০২৪ সালে। বিজয় সেতুপতির সঙ্গে অভিনীত ছবিটি বক্স অফিসে বিশেষ সাফল্য না পেলেও ওটিটিতে দর্শকের প্রশংসা পেয়েছিল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের