পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় হাত-পা হারানো শিশু মারা গেছে

শুক্রবার,

১১ সেপ্টেম্বর ২০২৬,

২৭ ভাদ্র ১৪৩৩

শুক্রবার,

১১ সেপ্টেম্বর ২০২৬,

২৭ ভাদ্র ১৪৩৩

Radio Today News

পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় হাত-পা হারানো শিশু মারা গেছে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৪৫, ১১ সেপ্টেম্বর ২০২৬

Google News
পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় হাত-পা হারানো শিশু মারা গেছে

চট্টগ্রাম নগরে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় আহত শিশু রাহাত (১০) মারা গেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে এদিন দুপুর আড়াইটার দিকে নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে দেলোয়ার হোসেন মিন্টু (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আব্দুর রহমান নামের আরো একজন আহত হয়েছেন।

আহত রাহাত পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার মো. ফারুকের ছেলে। তাকে বাঁচাতে গিয়ে নিহত দেলওয়ার হোসেন মিন্টু পেশায় ইলেকট্রিশিয়ান।

তিনি পূর্বনাসিরাবাদ তুলাতলী এলকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ফেনী বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় রাহাতের ডান হাত ও ডান পা কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

চিকিৎসাধীন অবস্থায় রাহাত হাসপাতালে মারা যায়। একই ঘটনায় আব্দুর রহমান নামে আরো এক ব্যক্তি আহত হন।
রাহাতের বাবা মো. ফারুক জানান, জুমার নামাজের পর ২০ টাকা নিয়ে চটপটি খেতে বের হয়েছিল তার ছেলে। ট্রেনের ধাক্কায় ছেলেটি গুরুতর আহত হয়েছে। পরে তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম আশেক কালের কণ্ঠকে বলেন, দুপুরের দুর্ঘটনায় মিন্টু নামে এক ব্যক্তি স্পটেই মারা যান। আহত শিশু রাহাত চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের