ধর্মের নামে যারা ব্যবসা করে তারাই বিভাজন তৈরি করে: ভারতীয় হাইকমিশনার

শুক্রবার,

১১ সেপ্টেম্বর ২০২৬,

২৭ ভাদ্র ১৪৩৩

শুক্রবার,

১১ সেপ্টেম্বর ২০২৬,

২৭ ভাদ্র ১৪৩৩

Radio Today News

ধর্মের নামে যারা ব্যবসা করে তারাই বিভাজন তৈরি করে: ভারতীয় হাইকমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৩, ১১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২১:০৩, ১১ সেপ্টেম্বর ২০২৬

Google News
ধর্মের নামে যারা ব্যবসা করে তারাই বিভাজন তৈরি করে: ভারতীয় হাইকমিশনার

যারা ধর্মের নামে ব্যবসা করে তারাই মানুষের মধ্যে বিভাজন তৈরি করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে কবীর-লালন ভাবসংগীত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এসময় ভারতের সাধক কবি সন্তু কবীর ও বাংলাদেশের সাধক কবি লালনের জীবনাদর্শ তুলে ধরেন ভারতীয় হাইকমিশনার।

তিনি বলেন, ‘কোনো ধর্মেই বিভাজনের কথা নেই। ধর্মীয় বিভাজন দূর করে শান্তি ফেরাতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সমাজে শান্তি প্রতিষ্ঠা করার আহ্বানও জানান ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

এ সময় সরকারদলীয় সংসদ সদস্য ফজলুর রহমান বলেন, বর্তমান সরকারের হাত ধরে সাংস্কৃতিক অঙ্গনের সমস্ত অন্ধকার দূর হবে। সে লক্ষ্যে নতুন প্রজন্মকে সচেতন থাকার আহবান জানান তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের