ব্রিকসের বৈঠকে যোগ দেবেন চীনের প্রেসিডেন্ট

শুক্রবার,

১১ সেপ্টেম্বর ২০২৬,

২৭ ভাদ্র ১৪৩৩

শুক্রবার,

১১ সেপ্টেম্বর ২০২৬,

২৭ ভাদ্র ১৪৩৩

Radio Today News

ব্রিকসের বৈঠকে যোগ দেবেন চীনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৫, ১১ সেপ্টেম্বর ২০২৬

Google News
ব্রিকসের বৈঠকে যোগ দেবেন চীনের প্রেসিডেন্ট

দিল্লিতে ব্রিকসের শীর্ষ বৈঠকে যোগ দেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাত বছর পর ভারতে যাচ্ছেন তিনি। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বৃহস্পতিবার জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দিল্লিতে ১২ ও ১৩ সেপ্টেম্বর ব্রিকসের ১৮তম শীর্ষ বৈঠকে যোগ দেবেন। 

গত একসপ্তাহ ধরে চীনের প্রেসিডেন্টের ভারত সফর নিয়ে সংবাদমাধ্যমে প্রচুর জল্পনা হয়েছে। সেই সব জল্পনার অবসান হলো। গালওয়ানের পর দুই দেশের সম্পর্কে চিড় ধরেছিল এবং তারপর শি জিনপিং আর ভারত সফরে আসেননি। 

বার্তাসংস্থা রয়টার্স সূত্রকে উদ্ধৃত করে জানাচ্ছে, যে সব চীনা কোম্পানি এখন ভারতে বিনিয়োগ করতে চায়, বিশেষ করে উচ্চপ্রযুক্তি ও অত্যাধুনিক উৎপাদনের ক্ষেত্রে, তারা নিজেদের দেশেই স্ক্রুটিনির মধ্যে পড়ছে। তা সত্ত্বেও  গত বছর দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় সাড়ে ১২ শতাংশ বেড়েছে। চলতি বছরের প্রথম সাত মাসে তা ২৩ শতাংশ বেড়েছে। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ইতিমধ্যেই দিল্লি পৌঁছেছেন।

সূত্র: ডয়েচে ভেলে

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের