সাগরে লঘুচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল

শুক্রবার,

১১ সেপ্টেম্বর ২০২৬,

২৭ ভাদ্র ১৪৩৩

শুক্রবার,

১১ সেপ্টেম্বর ২০২৬,

২৭ ভাদ্র ১৪৩৩

Radio Today News

সাগরে লঘুচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৬, ১১ সেপ্টেম্বর ২০২৬

Google News
সাগরে লঘুচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এমন পরিস্থিতিতে দেশের সব সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল রয়েছে। এসংক্রান্ত আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের