ত্রয়োদশ সংসদে আরও ৪টি কমিটি গঠন

শুক্রবার,

১১ সেপ্টেম্বর ২০২৬,

২৭ ভাদ্র ১৪৩৩

শুক্রবার,

১১ সেপ্টেম্বর ২০২৬,

২৭ ভাদ্র ১৪৩৩

Radio Today News

ত্রয়োদশ সংসদে আরও ৪টি কমিটি গঠন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:২১, ১১ সেপ্টেম্বর ২০২৬

Google News
ত্রয়োদশ সংসদে আরও ৪টি কমিটি গঠন

বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদে আজ আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে সংসদের সব কমিটি অর্থাৎ ৫০ টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন সম্পন্ন হলো।

নবগঠিত চারটি কমিটি হলো- প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

চিফ হুইপ মো. নুরুল ইসলাম একটি কমিটি গঠন এবং বিদ্যমান দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব করলে সংসদে কণ্ঠভোটে তার পাস হয়।

নরসিংদী-৫ আসনের মো. আশরাফ উদ্দিনকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

শরীয়তপুর-১ আসনের সাঈদ আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। বরগুনা-২ আসনের সদস্য চিফ হুইপ মো. নুরুল ইসলামকে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

এছাড়া কয়েকটি বিদ্যমান সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। তবে এসব সংসদীয় কমিটির সভাপতির পদে কোনো পরিবর্তন আনা হয়নি।

পুনর্গঠিত কমিটিগুলো হলো : বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

এর মধ্যে বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে বিএনপি দলীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে (কক্সবাজার-৪)।

জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি স্থায়ী কমিটিসহ মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ১১টি বিষয়ভিত্তিক কমিটি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের