আজকের রাশিফল এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বিশেষ করে মাইগ্রেনের রোগীদের খাওয়া-দাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিদেশে পেশাগত যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করতে পারবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
বৃষ রাশি: সেইসব কাজগুলি বেশি করে করুন যেগুলি আপনাকে শারীরিক দিক থেকে সুস্থ রাখবে। কোনও দীর্ঘমেয়াদী বিনিয়োগ অবশ্যই এড়িয়ে চলুন। বন্ধুদের সঙ্গে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। কাউকে আজ আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করার সময়ে বিতর্ক হতে পারে এমন আলোচনা করবেন না। আপনি আজ অবসর সময়ে আপনার মায়ের সেবা করতে চাইলেও কোনও কারণবশত তা সম্ভব হবে না। যার ফলে আপনি বিরক্ত হতে পারেন। আপনার কাছে আসা ভালো সুযোগগুলি সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি ভালোভাবে সামলে নেবেন।
মিথুন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আজ আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ এমন কোনও পোশাক করবেন না যেটি আপনার ভালোবাসার মানুষ অপছন্দ করেন। কোনও কঠিন কাজ সঠিকভাবে সম্পন্ন করায় আপনি বন্ধুদের কাছ থেকে ভূয়সী প্রশংসা পেতে পারেন। আপনি আজ অবসর সময়ে নিজের পছন্দের কোনও কাজ করতে পারেন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনি ব্যস্ত হয়ে পড়লেও সবকিছু ভালোভাবে সামলে নেবেন।
কর্কট রাশি: আপনি আজ এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যেটির কারণে আপনার বিচলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার যদি কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে মূল্যবান জিনিসপত্রগুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে, সেগুলি চুরি হয়ে যেতে পারে। কাউকে আজ আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ আপনার ভালোবাসার মানুষ তাঁর অনুভূতিগুলি আপনার সামনে প্রকাশ করতে পারবেন না। যেটি আপনার খারাপ লাগতে পারে। আপনার কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলেও হঠাৎ করে কর্মসূচির পরিবর্তনের কারণে তা স্থগিত হতে পারে। একটি নতুন পরিকল্পনা অথবা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো।
সিংহ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সঙ্গে তিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোনও মতপার্থক্যের কারণে ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আজ আপনার যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনাকে আজ সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
কন্যা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আওন এক কোনও জমি-সংক্রান্ত ও সাংস্কৃতিক প্রকল্পে মনোযোগ দিতে পারেন। আপনার একগুঁয়ে মনোভাব আজ বাবা-মায়ের চিন্তা বাড়াতে পারে। তাই, অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করুন এবং তাঁদের পরামর্শ মেনে চলুন। অতীতের কোনও সুখের স্মৃতি আজ আপনাকে ব্যস্ত করতে পারে। আপনার মধ্যে ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই কর্মক্ষেত্রে সঠিকভাবে কাজে লাগান। প্রত্যেকের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
তুলা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহযোগ্যদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কোনও গুরুত্বপূর্ণ কাজ করার আগে অন্যদের সহায়তা নিন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কাজ আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্যের সম্মুখীন হতে পারেন। এর পাশাপাশি আর্থিক পুরস্কারও পেতে পারেন। কোনও পুরনো যোগাযোগ এবং বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে আপনার দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ অবসর সময়ে ধ্যান ও যোগ ব্যায়াম করতে পারেন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ধনু রাশি: আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আজ কাউকে আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য আজ আপনি উদগ্রীব হবেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রের কাজ শেষের পর আজ আপনি নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। এর ফলে আপনার মানসিক শান্তি পাবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মকর রাশি: আপনি আজ কোনও দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে সেরে উঠবেন। স্বার্থপর এবং রাগী ব্যক্তিদের এড়িয়ে চলুন। অতিরিক্ত অর্থ আজ জমি বা বাড়ি কেনার কাজে ব্যবহার করুন। আপনি আজ কোনও ধর্মীয় স্থানে অথবা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন। আবেগপ্রবণ হয়ে কোনও কাজ করবেন না। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। সাম্প্রতিক প্রযুক্তি এবং দক্ষতা স্বীকার জন্য আজ আপনি একটি স্বল্পমেয়াদী কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন। আপনি আজ অবসর সময়ে মোবাইলে কোনও ওয়েব সিরিজ দেখতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: একজন বন্ধু আজ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। এই রাশিচক্রের কিছুজনের জমি-সংক্রান্ত কোনও বিষয়ে অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ একটি আকর্ষণীয় ম্যাগাজিন বা বই পড়ে অনেকটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
মীন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। এর ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোথাও সফর করার ক্ষেত্রে দিনটি ভালো নয়। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। আপনার করা কোনও কাজের কৃতিত্ব আজ অন্য কাউকে নিতে দেবেন না। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
রেডিওটুডে নিউজ/আনাম

