ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

রোববার,

১৩ সেপ্টেম্বর ২০২৬,

২৯ ভাদ্র ১৪৩৩

রোববার,

১৩ সেপ্টেম্বর ২০২৬,

২৯ ভাদ্র ১৪৩৩

Radio Today News

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৮, ১৩ সেপ্টেম্বর ২০২৬

Google News
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। জানা যায়, মশাখালী ও কাওরাইদের মাঝের সেকশনে রেললাইনের পাথরবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এই রুটে। 

রোববার (১৩ সেপ্টেম্বর)  এ ঘটনা ঘটে। এ ঘটনায় চরম দুর্ভোগে রয়েছেন যাত্রীরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার আউলিয়া নগর এবং তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহে অবস্থান করছে। অপরদিকে জামালপুর কমিউটার শ্রীপুর এবং যমুনা এক্সপ্রেস রাজেন্দ্রপুরে আটকা পড়েছে।

রেলওয়ে সূত্র জানায়,মালবাহী ট্রেনটি পাথর নিয়ে যাচ্ছিল। পরে এটি কাওরাইদ ও মশাখালী স্টেশনের মাঝামাঝি এসে বগি লাইনচ্যুত হয়। 

কর্তৃপক্ষ আরও জানায়, ঢাকা থেকে রিলিফ ট্র্রেন এলে উদ্ধার কাজ শুরু হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের