রাজধানীতে ১০ টুকরো মরদেহ উদ্ধার

শনিবার,

১২ সেপ্টেম্বর ২০২৬,

২৮ ভাদ্র ১৪৩৩

শনিবার,

১২ সেপ্টেম্বর ২০২৬,

২৮ ভাদ্র ১৪৩৩

Radio Today News

রাজধানীতে ১০ টুকরো মরদেহ উদ্ধার 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৩, ১২ সেপ্টেম্বর ২০২৬

Google News
রাজধানীতে ১০ টুকরো মরদেহ উদ্ধার 

রাজধানীর আদাবর থেকে হাত ও গলাকাটা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি প্রায় ১০ টুকরো করা হয়েছে বলে জানা গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) আদাবর ১০ নম্বরের হাক্কার মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, সেই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে  কাজ চলছে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, এক নারীর দুই হাত ও মাথা উদ্ধার করা হয়েছে। তবে এখনো তার নাম-পরিচয় জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের