সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত

শনিবার,

১২ সেপ্টেম্বর ২০২৬,

২৮ ভাদ্র ১৪৩৩

শনিবার,

১২ সেপ্টেম্বর ২০২৬,

২৮ ভাদ্র ১৪৩৩

Radio Today News

সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৮, ১২ সেপ্টেম্বর ২০২৬

Google News
সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত

দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা কেটে যাওয়ায় দেশের চার সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জারি করা এক সতর্কবার্তায় অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে আগের জারি করা সতর্কসংকেত প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে সমুদ্রবন্দরগুলোর জন্য ঝোড়ো আবহাওয়াজনিত কোনো সতর্কসংকেত বহাল নেই।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের