আর্থিক খাতের ঝুঁকি প্রতিরোধ, তত্ত্বাবধান জোরদার এবং গুণগত উন্নয়ন নিশ্চিতের লক্ষ্যে ২০২৬-২০৩০ মেয়াদের জন্য আর্থিক পরিকল্পনা ঘোষণা করেছে চীন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পিপলস ব্যাংক অব চায়নার (পিবিওসি) উপ-গর্ভনর লু লেই জানান, সেন্ট্রাল ফিন্যান্সিয়াল কমিশনের কার্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই পরিকল্পনা তৈরি করেছে।
পরিকল্পনা অনুযায়ী, আর্থিক নিয়মকানুনগুলো ভালোভাবে সমন্বয়, আর্থিক খাতের কাঠামো উন্নত এবং আর্থিক ঝুঁকিগুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করা।
এ ছাড়া ২০৩৫ সালের মধ্যে এমন আধুনিক আর্থিক ব্যবস্থা তৈরি করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, যা হবে আরও প্রতিযোগিতামূলক ও সবার জন্য উপযোগী।
রেডিওটুডে নিউজ/আনাম

