শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না: জেক সুলিভান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪২, ১১ জানুয়ারি ২০২৫

Google News
শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না: জেক সুলিভান

গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্যান্য ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। শুক্রবার সকালে হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে সাংবাদিকদের তিনি বলেন, ‘তার মনে হয়েছে, ভারতীয় কর্মকর্তারাও এ ধরনের মনোভাবই পোষণ করেন।’  খবর- হিন্দুস্তান টাইমস।

সুলিভান সম্প্রতি ভারত সফর শেষ করে গেছেন। বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ককে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরেন তিনি। 

হিন্দুস্তান টাইমস তার কাছে জানতে চায়- বাইডেন প্রশাসনের অধীনে দ্বিপাক্ষিক সম্পর্ক বিতর্কিত পরিস্থিতিতে শেষ হয়েছে কিনা। এই প্রশ্নটি আসে শিখ নেতা গুরপতওয়ান্ত সিং পন্নুর হত্যার ষড়যন্ত্রের অভিযোগ, শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে ভারতে জল্পনা এবং ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট- ক্ষমতাসীন বিজেপির এমন কিছু অভিযোগের প্রেক্ষাপটে।

পাশাপাশি যাকে যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেটের নেতৃত্বদানকারী’ হিসেবে বলা হয়, এমন অবস্থান থেকে সুলিভান কীভাবে এসব প্রশ্নের জবাব দেবেন? জবাবে সুলিভান বলেন, ‘আমি প্রথমেই এই ধারণা প্রত্যাখ্যান করব যে, আমি ডিপ স্টেট পরিচালনা করি। একইসঙ্গে বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করব যে, বাংলাদেশে ঘটনার পেছনে যুক্তরাষ্ট্র ছিল বিষয়টি সম্পূর্ণ হাস্যকর।

তিনি আরও বলেছেন, ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও বিশ্বাস করেন না যে— বাংলাদেশের ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনও সংশ্লিষ্টতা আছে।

সর্বশেষ


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536