৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় সাবেক উপজেলা জামায়াত আমির গ্রেপ্তার

বৃহস্পতিবার,

০৬ আগস্ট ২০২৬,

২১ শ্রাবণ ১৪৩৩

বৃহস্পতিবার,

০৬ আগস্ট ২০২৬,

২১ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় সাবেক উপজেলা জামায়াত আমির গ্রেপ্তার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৯, ৫ আগস্ট ২০২৬

আপডেট: ২৩:০০, ৫ আগস্ট ২০২৬

Google News
৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় সাবেক উপজেলা জামায়াত আমির গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলার পলাতক আসামি আবদুল ওয়াহেদকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবদুল ওয়াহেদ (৫৫) মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির এবং আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক।

র‌্যাব-১৪-এর জামালপুর সিপিসি-১ সূত্র জানায়, গত ৪ মে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাদারগঞ্জ থানায় আবদুল ওয়াহেদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তাকে আটকের লক্ষ্যে অভিযান শুরু করে র‌্যাব। মঙ্গলবার পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আবদুল ওয়াহেদকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের