কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

শনিবার,

২৮ মার্চ ২০২৬,

১৪ চৈত্র ১৪৩২

শনিবার,

২৮ মার্চ ২০২৬,

১৪ চৈত্র ১৪৩২

Radio Today News

কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:০৫, ২৮ মার্চ ২০২৬

Google News
কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

কালবৈশাখী ঝড় ও বৃষ্টির কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার রাত ৩টা ২০ মিনিট থেকে এই রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। 

ঘাট কর্তৃপক্ষ জানায়, গভীর রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় ও তীব্র বাতাস শুরু হলে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। নদীতে ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

উদ্ভূত পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।
ফেরি চলাচল বন্ধ হওয়ার সময় পাটুরিয়া প্রান্তে ৮টি এবং দৌলতদিয়া প্রান্তে ৪টি ফেরি পল্টুনে নোঙর করে রাখা হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জেসানুল হক তপু জানান, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছি। বাতাসের তীব্রতা কমে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের