আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করার ক্ষেত্রে আজকের দিনটি অবশ্যই ভালো। বাবা-মায়ের স্বাস্থ্যের কারণে আজ আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। বন্ধুদের মাধ্যমে আজ আপনি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করতে পারবেন। ভালোবাসার মানুষের কাছ থেকে আজ আপনি উপহার পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনি আজ একটি সুসংবাদ পাবেন। আপনার কাছে থাকা অবসর সময়টি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। বাবা-মায়ের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
বৃষ রাশি: আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধীদের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আপনি আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ অনেকের কাছ থেকে প্রশংসা পাবেন। আপনি অবসরের সময়ে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন ঘটবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
মিথুন রাশি: একজন বন্ধু বা পরিচিত কারোর স্বার্থপর আচরণ আপনার খারাপ লাগতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। ব্যাঙ্কিং সংক্রান্ত কাজকর্ম আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে সামলাতে হবে। পরিবারের হিতসাধনে অবশ্যই কঠোর পরিশ্রম করুন। প্রেমের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ পরিবারের সবথেকে ছোট সদস্যকে নিয়ে একটি পার্কে অথবা শপিংমলে যেতে পারেন। ভালোবাসার মানুষের কাছ থেকে আজ আপনি একটি চমক পেতে পারেন।
কর্কট রাশি: কর্মক্ষেত্রের কাজে দ্রুত শেষ করে আজ আপনি নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোনও অপ্রয়োজনীয় কাজের সময় নষ্ট করবেন না। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
সিংহ রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। অযথা অর্থব্যয় থেকে অবশ্যই বিরত থাকুন। বাড়িতে আজ অতিথিদের আগমন ঘটবে। তাঁদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি যদি এক দিনের ছুটি নিয়ে কোথাও বেড়াতে যেতে চান সেক্ষেত্রে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি একটি সৃজনশীল কাজ করতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
কন্যা রাশি: বন্ধুবান্ধবদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। অতিরিক্ত খাওয়া-দাওয়া থেকে বিরত থাকুন। আপনার অনিয়ন্ত্রিত জীবন যাপন এবং অত্যধিক ব্যয়ের কারণে বাবা-মা’র চিন্তা বৃদ্ধি হতে পারে। তাই, নিজেকে সংযত করুন। প্রেমের জীবনের সন্দেহপ্রবণ মানসিকতাকে দূরে সরিয়ে রাখুন। পরিবারের সহায়তায় আজ আপনি কর্মক্ষেত্রে ভালো ফলাফল করবেন। কোনও অপ্রয়োজনীয় কাজে অযথা সময় নষ্ট করবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
তুলা রাশি: আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পাবেন। আপনার একজন প্রতিবেশী আজ আপনার কাছ থেকে ঋণ চাইতে পারেন। তবে, অর্থ ধার দেওয়ার আগে অবশ্যই সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। নাহলে, আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। বাড়ির কিছু কাজ করতে গিয়ে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। প্রেমের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ কোথাও রোমান্টিক ভ্রমণে যেতে পারেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। সন্ধ্যা নাগাদ ভালো সময় অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক রাশি: মন থেকে আজ অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আপনার আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে আপনি আজ একটি ভালো পরিবর্তনের মুখোমুখি হবেন। আপনাকে আজ অবশ্যই সাবধানতার সঙ্গে গাড়ি চালাতে হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
ধনু রাশি: অর্ধাঙ্গিনীর সঙ্গে আজ আপনি একটি পারিবারিক সমস্যার কথা ভাগ করে নিতে পারেন। সন্তানদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ একটি ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনার সঠিক সময়ে সাহায্যের মাধ্যমে কারোর জীবন বাঁচতে পারে। এই খবরটি আপনার পরিবারের সদস্যদের গর্বিত করবে। অংশীদারিত্বের মাধ্যমে একটি নতুন উদ্যোগ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটি অবশ্যই ভালো। আপনার আজ হঠাৎ করেই কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে বেশি সময় কাটাতে পারবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মকর রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। জমি সংক্রান্ত আর্থিক লেনদেনের জন্য আজকের এই দিনটি অবশ্যই ভালো। ভালোবাসার মানুষের কাছ থেকে আজ আপনি একটি সুন্দর বার্তা পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি আজ সবাইকে নিয়ে কোনও গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন। আজ কিছুটা সময় বের করে অবশ্যই আপনি নিজের মধ্যে থাকা ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কুম্ভ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শরীরচর্চার মাধ্যমে নিজের ওজনের নিয়ন্ত্রণ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রিয়জনদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। ভালোবাসার মানুষের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। আজ এই রাশির ব্যবসায়ীরা আজ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন। আপনি আজ অবসর সময়ে একটি সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মীন রাশি: মন থেকে আজ অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পাশাপাশি, আপনি আজ ঋণমুক্ত হতে পারবেন। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনার কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা থাকলেও হঠাৎ করে একটি কাজ চলে আসে তা সম্ভব হবে না। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। কোনও নতুন কাজ শুরু করার পূর্বে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে। আপনি আজ অনেকটা সময় ঘুমিয়ে অতিবাহিত করবেন।
রেডিওটুডে নিউজ/আনাম

